জনপ্রিয় ক্রিকেট তারকা তামিম ইকবালের সুস্থতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দোয়া প্রার্থনা করেছেন।
সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায় মনোবাক্যে আল্লাহর কাছে এ দোয়া করি।
ঢাকা,সোমবার ২৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















