রাজনীতিবিদ ও সরকারে থাকা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
নির্বাচনকেন্দ্রিক সংস্কার আগে করে নির্বাচন দিতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার।
অলীক ধারণা বা আবেগ দিয়ে চিন্তা করলে সংস্কার করা যাবে না জানিয়ে তিনি বলেন, সরকারের দেওয়া সংস্কার প্রস্তাব পরীক্ষা করছে বিএনপি।
বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা,শুক্রবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















