বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী

বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী। বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে হামজাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেটের ছেলে হামজা চৌধুরী থাকেন ইংল্যান্ডে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে। এর আগেও বহুবার নিজের দেশ বাংলাদেশে এসেছেন তিনি। তবে এবার তার আসাটা ভিন্ন। এবার তিনি শুধু সিলেটের ছেলে হিসেবে নয়, এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে।

এর আগে সকাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে সাংবাদিকদের ভিড়। সিলেটের বিভিন্ন ক্লাব, আলট্রাস সদস্য, সদ্যই বাফুফের সঙ্গে স্পন্সর চুক্তি করা ইউসিবি ব্যাংকের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন দেশের সবচেয়ে বড় ফুটবল তারকার জন্য।

হামজা পরিবারসহ সিলেট এয়ারপোর্টে নামেন বেলা ১১টা ৩৫ মিনিটে। সেখানে বাফুফের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। বিমানবন্দরের ভেতরের আনুষ্ঠানিকতা শেষে হামজা ভিআইপি গেট দিয়ে বের হলেন তখন ঘড়ির কাঁটায় সময় দুপুর ১২টা ৩৪ মিনিট।

হামজাকে দেখার পরপরই ভক্তদের ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা, হামজা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এয়ারপোর্ট প্রাঙ্গণ। লাল-সবুজ ফ্লেয়ার স্মোক উড়িয়ে এই তারকা ফুটবলারকে বরণ করে নেয় সমর্থকরা। তাদের সঙ্গে একঝলক দেখা করে আবারও বেবি টার্মিনালের ভেতর ঢোকেন হামজা। ভিড় ঠেলে পরিবার নিয়ে বের হওয়ার অবস্থা ছিল না এয়ারপোর্টের বাইরে।

এর আগে বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটর উদ্দেশ্যে রওনা হন হামজা। এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে প্রথমবার দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।
ক্রীড়া ডেস্ক,,সোমবার,১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী

বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী। বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে হামজাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেটের ছেলে হামজা চৌধুরী থাকেন ইংল্যান্ডে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে। এর আগেও বহুবার নিজের দেশ বাংলাদেশে এসেছেন তিনি। তবে এবার তার আসাটা ভিন্ন। এবার তিনি শুধু সিলেটের ছেলে হিসেবে নয়, এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে।

এর আগে সকাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে সাংবাদিকদের ভিড়। সিলেটের বিভিন্ন ক্লাব, আলট্রাস সদস্য, সদ্যই বাফুফের সঙ্গে স্পন্সর চুক্তি করা ইউসিবি ব্যাংকের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন দেশের সবচেয়ে বড় ফুটবল তারকার জন্য।

হামজা পরিবারসহ সিলেট এয়ারপোর্টে নামেন বেলা ১১টা ৩৫ মিনিটে। সেখানে বাফুফের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। বিমানবন্দরের ভেতরের আনুষ্ঠানিকতা শেষে হামজা ভিআইপি গেট দিয়ে বের হলেন তখন ঘড়ির কাঁটায় সময় দুপুর ১২টা ৩৪ মিনিট।

হামজাকে দেখার পরপরই ভক্তদের ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা, হামজা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এয়ারপোর্ট প্রাঙ্গণ। লাল-সবুজ ফ্লেয়ার স্মোক উড়িয়ে এই তারকা ফুটবলারকে বরণ করে নেয় সমর্থকরা। তাদের সঙ্গে একঝলক দেখা করে আবারও বেবি টার্মিনালের ভেতর ঢোকেন হামজা। ভিড় ঠেলে পরিবার নিয়ে বের হওয়ার অবস্থা ছিল না এয়ারপোর্টের বাইরে।

এর আগে বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটর উদ্দেশ্যে রওনা হন হামজা। এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে প্রথমবার দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।
ক্রীড়া ডেস্ক,,সোমবার,১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock