ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ১৬ টাকা॥

দিনাজপুরের ফুলবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে প্রকার ভেদে কেজিতে ১৫ থেকে ১৬ টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে।
স্থানীয় পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের আশানুরূপ উৎপাদন ও ফলন ভালো হওয়ায় দাম কমে এসেছে স্থানীয় হাটবাজারে।
রোববার সকাল ১১ টার দিকে পাইকারী ও খুচরা সবজি বাজারে গিয়ে দেখা যায়, রমজান মাস শুরুর দিকে স্থানীয় হাটবাজারে প্রতিকেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে।
পেঁয়াজ কিনতে আসা শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, প্রতি বছর রমজান শুরুতে অন্যান্য পণ্যের সাথে পেঁয়াজের দামও বেড়ে যায়। কিন্তু এ বছর তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধির চেয়ে কমে এসেছে। এতে নিম্ন আয়ের মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন।
ফুলবাড়ী পৌরশহরের ডুঙ্গি হোটেলের স্বত্বাধিকারী উজ্জ্বল মোহন্ত বলেন, রমজান মাসে ইফতার তৈরিতে পেঁয়াজের বেশি প্রয়োজন হয়। এজন্য দামও বেড়ে যায়। কিন্তু এ বছর দাম কমে এসেছে। এতে করে ভালো মানের ইফতার সামগ্রী তৈরি এবং বিক্রি করা যাচ্ছে।
ফুলবাড়ী পৌরশহরের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী অজয় দত্ত, সামসুল হক ও কালু কান্ত দত্ত বলেন, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ পাইকারি দামে কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করছেন। এতে দাম কমে এসেছে। দাম কমে আসায় বেচাবিক্রি বেড়ে গেছে কয়েকগুণ বেশি। এতে লাভ হচ্ছে আশানুরূপ।
চলতি পেঁয়াজ চাষ মৌসুমে দেশের পেঁয়াজ উৎপাদিত অঞ্চলে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় স্থানীয় হাটবাজারে দাম কমে এসেছে। এসে স্বাস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি অব্যাহত রাখা হয়েছে।

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,রোববার ০৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ১৬ টাকা॥

দিনাজপুরের ফুলবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে প্রকার ভেদে কেজিতে ১৫ থেকে ১৬ টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে।
স্থানীয় পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের আশানুরূপ উৎপাদন ও ফলন ভালো হওয়ায় দাম কমে এসেছে স্থানীয় হাটবাজারে।
রোববার সকাল ১১ টার দিকে পাইকারী ও খুচরা সবজি বাজারে গিয়ে দেখা যায়, রমজান মাস শুরুর দিকে স্থানীয় হাটবাজারে প্রতিকেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে।
পেঁয়াজ কিনতে আসা শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, প্রতি বছর রমজান শুরুতে অন্যান্য পণ্যের সাথে পেঁয়াজের দামও বেড়ে যায়। কিন্তু এ বছর তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধির চেয়ে কমে এসেছে। এতে নিম্ন আয়ের মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন।
ফুলবাড়ী পৌরশহরের ডুঙ্গি হোটেলের স্বত্বাধিকারী উজ্জ্বল মোহন্ত বলেন, রমজান মাসে ইফতার তৈরিতে পেঁয়াজের বেশি প্রয়োজন হয়। এজন্য দামও বেড়ে যায়। কিন্তু এ বছর দাম কমে এসেছে। এতে করে ভালো মানের ইফতার সামগ্রী তৈরি এবং বিক্রি করা যাচ্ছে।
ফুলবাড়ী পৌরশহরের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী অজয় দত্ত, সামসুল হক ও কালু কান্ত দত্ত বলেন, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ পাইকারি দামে কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করছেন। এতে দাম কমে এসেছে। দাম কমে আসায় বেচাবিক্রি বেড়ে গেছে কয়েকগুণ বেশি। এতে লাভ হচ্ছে আশানুরূপ।
চলতি পেঁয়াজ চাষ মৌসুমে দেশের পেঁয়াজ উৎপাদিত অঞ্চলে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় স্থানীয় হাটবাজারে দাম কমে এসেছে। এসে স্বাস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি অব্যাহত রাখা হয়েছে।

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,রোববার ০৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO