ডিবি অফিসে গিয়ে শ্রমিককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথবাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশ-সেনা সদস্যদের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক সাধারণ যুবক।

দেখামাত্রই ওই যুবককে সরিয়ে দেন সেনাসদস্যরা।
পরে আরও কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায় সেই যুবককে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। তার মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেন নেটিজেনরা।

জানা গেছে, খবর পাওয়া মাত্রই মিন্টো রোডের ডিবি অফিসে গিয়ে ওই যুবককে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টা ৪৬ মিনিটে তাকেকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা।

বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই।

সেই ব্যক্তিকে মামা সম্বোধন করে তিনি লেখেন, ‘তার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার ওপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ’

জনতাই শক্তি উল্লেখ করে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। ’

এ উপদেষ্টা হুঁশিয়ারি দেন, ‘গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে। আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে। ’ ঢাকা,শুক্রবার,০৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি অফিসে গিয়ে শ্রমিককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথবাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশ-সেনা সদস্যদের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক সাধারণ যুবক।

দেখামাত্রই ওই যুবককে সরিয়ে দেন সেনাসদস্যরা।
পরে আরও কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায় সেই যুবককে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। তার মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেন নেটিজেনরা।

জানা গেছে, খবর পাওয়া মাত্রই মিন্টো রোডের ডিবি অফিসে গিয়ে ওই যুবককে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টা ৪৬ মিনিটে তাকেকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা।

বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই।

সেই ব্যক্তিকে মামা সম্বোধন করে তিনি লেখেন, ‘তার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার ওপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ’

জনতাই শক্তি উল্লেখ করে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। ’

এ উপদেষ্টা হুঁশিয়ারি দেন, ‘গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে। আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে। ’ ঢাকা,শুক্রবার,০৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock