দ্রুত সময়ের মধ্যে শর্তগুলো পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমের দিকে এগোবো

জাতীয় নাগরিক পার্টির এই মুহূর্তের প্রধান কাজ হলো তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা। নিবন্ধন নিতে যে ধরনের শর্ত পূরণ করতে হয়, সেই শর্তগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমের দিকে এগোবো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।মঙ্গলবার (০৪ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করে আমাদের জনগণের যে কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা বলছি, যেহেতু ২০২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সেহেতু কেবল সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের সূচনা করতে চাই, যেখানে গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, আজ জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪- সব লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে, আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি।

তিনি আরও বলেন, একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম ও একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। আমরা বলেছি একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে। তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
ঢাকা,মঙ্গলবার ০৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত সময়ের মধ্যে শর্তগুলো পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমের দিকে এগোবো

জাতীয় নাগরিক পার্টির এই মুহূর্তের প্রধান কাজ হলো তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা। নিবন্ধন নিতে যে ধরনের শর্ত পূরণ করতে হয়, সেই শর্তগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমের দিকে এগোবো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।মঙ্গলবার (০৪ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করে আমাদের জনগণের যে কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা বলছি, যেহেতু ২০২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সেহেতু কেবল সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের সূচনা করতে চাই, যেখানে গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, আজ জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪- সব লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে, আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি।

তিনি আরও বলেন, একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম ও একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। আমরা বলেছি একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে। তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
ঢাকা,মঙ্গলবার ০৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO