পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।
আজ বিসিবির সভার পর এই সিদ্ধান্তের কথা জানা যায়।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে এই স্টেডিয়ামের কাজ থমকে যায়। আগস্টেই বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তন করা হবে। তখন বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্রও।
২০৩১ ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশে। সেই হিসাব করেই পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে হাত দিয়েছিল বিসিবি। নৌকার আদলে ওই স্টেডিয়ামটি হওয়ার কথা ছিল বিসিবির অর্থায়নেই। এজন্য বিসিবিকে নামমাত্র মুল্যে ৩৭ একর জমি বরাদ্দ দেয় তৎকালীন সরকার।
ক্রীড়া ডেস্ক,,সোমবার,০৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















