রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত কোনো কারণে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার (২৪ ফেরুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।রোববার দিবাগত রাতে খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ওই বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সাম আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪)।
জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে সাহি। বর্তমানে ৬৫ নং এলিফ্যান্ট রোডের মাকসুদুল টাওয়ারের অষ্টম তলায় ৮০৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রী জানান, এলিফ্যান্ট রোডের ওই বাসায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসাটিতে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া ওই তরুণীকে দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহি। ওই ফ্ল্যাটে ৪ জন মিলে নিজেরা মেস করে থাকতেন। ফ্ল্যাটের একটি রুমে একা থাকতেন সাহি। গতরাত ১১টার দিকে তার রুমের দরজা বন্ধ দেখে রুমমেটরা তাকে ডাকাডাকি করেন। রুমের ভেতর থেকে কোন সাড়াশব্দ দেননি সাহি। এতে সন্দেহ হলে নিজেরাই রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সাহি। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, প্রেমঘটিত কারণে প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
ঢাকা,সোমবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত কোনো কারণে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার (২৪ ফেরুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।রোববার দিবাগত রাতে খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ওই বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সাম আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪)।
জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে সাহি। বর্তমানে ৬৫ নং এলিফ্যান্ট রোডের মাকসুদুল টাওয়ারের অষ্টম তলায় ৮০৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রী জানান, এলিফ্যান্ট রোডের ওই বাসায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসাটিতে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া ওই তরুণীকে দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহি। ওই ফ্ল্যাটে ৪ জন মিলে নিজেরা মেস করে থাকতেন। ফ্ল্যাটের একটি রুমে একা থাকতেন সাহি। গতরাত ১১টার দিকে তার রুমের দরজা বন্ধ দেখে রুমমেটরা তাকে ডাকাডাকি করেন। রুমের ভেতর থেকে কোন সাড়াশব্দ দেননি সাহি। এতে সন্দেহ হলে নিজেরাই রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সাহি। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, প্রেমঘটিত কারণে প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
ঢাকা,সোমবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO