গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে যুবদল নেতার চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা,গ্রেফতার ৪

গাজীপুরের শ্রীপুরে রাম দা হাতে হ্যান্ড মাইকে ঘোষণা নিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলমের চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মামলার এজাহারভুক্ত আসামি। তারা হলেন, হাশেম ও হৃদয়। এই দুইজন বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এদিকে মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকালের ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে পাঁচজন এজাহারনামীয় অজ্ঞাতনামা ২০/২৫ জন মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকী অভিযুক্তদের গ্রেফতার পুলিশ অভিযান পরিচালনা করছে।

গ্রেফতাররা হলেন: উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪) ও মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকেলে উপজেলার এমসি বাজার এলাকায় দেশীয় অস্ত্র হাতে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে। এরপর রাতেই ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা একজন ব্যবসায়ী মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শুনা যায়, আজকের পর থেকে যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদের দয়া করে বলছি, এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কিনা সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে। এ সময় তার আশপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিল। হাতে লম্বা লম্বা রাম দা ও দেশীয় অস্ত্র ছিল।
গাজীপুর,রোববার ২৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে যুবদল নেতার চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা,গ্রেফতার ৪

গাজীপুরের শ্রীপুরে রাম দা হাতে হ্যান্ড মাইকে ঘোষণা নিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলমের চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মামলার এজাহারভুক্ত আসামি। তারা হলেন, হাশেম ও হৃদয়। এই দুইজন বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এদিকে মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকালের ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে পাঁচজন এজাহারনামীয় অজ্ঞাতনামা ২০/২৫ জন মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকী অভিযুক্তদের গ্রেফতার পুলিশ অভিযান পরিচালনা করছে।

গ্রেফতাররা হলেন: উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪) ও মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকেলে উপজেলার এমসি বাজার এলাকায় দেশীয় অস্ত্র হাতে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে। এরপর রাতেই ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা একজন ব্যবসায়ী মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শুনা যায়, আজকের পর থেকে যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদের দয়া করে বলছি, এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কিনা সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে। এ সময় তার আশপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিল। হাতে লম্বা লম্বা রাম দা ও দেশীয় অস্ত্র ছিল।
গাজীপুর,রোববার ২৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO