শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার-ইফা বোর্ড অব গভর্নরসের সভার সিদ্ধান্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল, মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই বুক কর্নার গড়ে তোলা হবে।

আজ বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইফার এবুক কর্নারে থাকবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সিরাতুন নবী, তাফসীর, ফিকাহ শাস্ত্র, হাদীস গ্রন্থ, দৈনন্দিন জীবনে ইসলাম, নবী-রসূল ও সাহাবায়ে কেরামদের জীবনী, নারীর অধিকার, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বই-পুস্তক। এ বুক কর্নার স্থাপনের ফলে ইফার বইয়ের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই পাঠের অভ্যাস গড়ে উঠবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব জমি আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ১০টি জেলায় ইফার অব্যবহৃত ১৭১ শতক জমি এ কর্মসূচির আওতায় আসবে। জেলাগুলো হলো- সিরাজগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বান্দরবন, কুড়িগ্রাম, চাপাইনবয়াবগঞ্জ, ভোলা ও পঞ্চগড়। এসকল জেলার ইফার অব্যবহৃত জমি আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় আনতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজকের সভায় অন্যান্য বিষয়ের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যদের সম্মানী বৃদ্ধিকরণ, ইফা প্রকাশিত বইয়ের তালিকা প্রকাশ ও ইফার বিভিন্ন পদে পদোন্নতিবঞ্চিতদের বিষয়ে করণীয়সহ ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এসভায় বোর্ড অব গভর্নরসের গভর্নর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আঃ ছালাম খান , আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শাহ মো: নেছারুল হক উপস্থিত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার-ইফা বোর্ড অব গভর্নরসের সভার সিদ্ধান্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল, মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই বুক কর্নার গড়ে তোলা হবে।

আজ বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইফার এবুক কর্নারে থাকবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সিরাতুন নবী, তাফসীর, ফিকাহ শাস্ত্র, হাদীস গ্রন্থ, দৈনন্দিন জীবনে ইসলাম, নবী-রসূল ও সাহাবায়ে কেরামদের জীবনী, নারীর অধিকার, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বই-পুস্তক। এ বুক কর্নার স্থাপনের ফলে ইফার বইয়ের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই পাঠের অভ্যাস গড়ে উঠবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব জমি আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ১০টি জেলায় ইফার অব্যবহৃত ১৭১ শতক জমি এ কর্মসূচির আওতায় আসবে। জেলাগুলো হলো- সিরাজগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বান্দরবন, কুড়িগ্রাম, চাপাইনবয়াবগঞ্জ, ভোলা ও পঞ্চগড়। এসকল জেলার ইফার অব্যবহৃত জমি আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় আনতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজকের সভায় অন্যান্য বিষয়ের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যদের সম্মানী বৃদ্ধিকরণ, ইফা প্রকাশিত বইয়ের তালিকা প্রকাশ ও ইফার বিভিন্ন পদে পদোন্নতিবঞ্চিতদের বিষয়ে করণীয়সহ ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এসভায় বোর্ড অব গভর্নরসের গভর্নর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আঃ ছালাম খান , আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শাহ মো: নেছারুল হক উপস্থিত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO