২৮ দফা এবং ১৪৪ উপ-দফা কর্মসূচি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ দফা এবং ১৪৪ উপ-দফা কর্মসূচি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নূর আহমেদ বকুল।

নির্বাচনী ইশতেহার ঘোষণার আগে নূর আহমেদ বকুল বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। সারা দেশে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। সবাই নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা ১৪ দলের শরিক সংগঠন। আমরা জোটগতভাবেই নির্বাচন করছি। এছাড়া আমরা আলাদাভাবেও প্রার্থী দিয়েছি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৩ জন প্রার্থী দলীয় প্রতীত হাতুড়ি প্রতীকে নির্বাচন করছেন। আর দুই প্রার্থী জোটের অধীনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তার নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকসহ সার্বিকভাবে দেশ পরিচালনার একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেশবাসীর কাছে উপস্থাপন করছে।

বিএনপির নির্বাচনবিরোধী আন্দোলনের সমালোচনা করে তিনি আরও বলেন, কোনো অসাম্প্রদায়িক ধারা বাংলাদেশে আর ফিরতে দেওয়া উচিত নয়, উচিত হবে না। সাংবিধানিক ধারায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির চলমান প্রবাহকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচনী ইশতেহারে করা অঙ্গীকারের ২৮ দফায় যা যা রয়েছে: দুর্নীতি-দুর্বৃত্তায়ন দমন; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ; রাজনৈতিক লক্ষ্য, বৈষম্য নিরসন আইন প্রণয়ন, শোষণ মুক্তির লক্ষ্যে আইন ও বিধি প্রণয়ন; সামজিক ক্ষমতায়ন; আদিবাসী, সংখ্যালঘু ও নগরের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা ও টেকসই উন্নয়ন; নারীর ক্ষমতায়ন; শিশু কিশোর অধিকার; শিক্ষার অধিকার; স্বাস্থ্যসেবা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; শিল্পায়ন ও কর্মসংস্থান; শ্রম অধিকার ও সর্বনিম্ন মজুরি; শ্রম অভিবাসন ও প্রবাসী কল্যাণ; বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; জ্বালানী ও খনিজ; জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা; নদী ও পাহাড় সংরক্ষণ; সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপদ সড়ক; রোহিঙ্গা সমস্যা; প্রতিরক্ষা; পররাষ্ট্র; আঞ্চলিক জোট; ফিলিস্তিনের প্রতি সমর্থন; ন্যাটোর সম্প্রসারণে বিরোধিতা; সাম্রাজ্যের বিরোধিতা।
ঢাকা,শনিবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ দফা এবং ১৪৪ উপ-দফা কর্মসূচি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ দফা এবং ১৪৪ উপ-দফা কর্মসূচি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নূর আহমেদ বকুল।

নির্বাচনী ইশতেহার ঘোষণার আগে নূর আহমেদ বকুল বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। সারা দেশে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। সবাই নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা ১৪ দলের শরিক সংগঠন। আমরা জোটগতভাবেই নির্বাচন করছি। এছাড়া আমরা আলাদাভাবেও প্রার্থী দিয়েছি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৩ জন প্রার্থী দলীয় প্রতীত হাতুড়ি প্রতীকে নির্বাচন করছেন। আর দুই প্রার্থী জোটের অধীনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তার নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকসহ সার্বিকভাবে দেশ পরিচালনার একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেশবাসীর কাছে উপস্থাপন করছে।

বিএনপির নির্বাচনবিরোধী আন্দোলনের সমালোচনা করে তিনি আরও বলেন, কোনো অসাম্প্রদায়িক ধারা বাংলাদেশে আর ফিরতে দেওয়া উচিত নয়, উচিত হবে না। সাংবিধানিক ধারায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির চলমান প্রবাহকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচনী ইশতেহারে করা অঙ্গীকারের ২৮ দফায় যা যা রয়েছে: দুর্নীতি-দুর্বৃত্তায়ন দমন; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ; রাজনৈতিক লক্ষ্য, বৈষম্য নিরসন আইন প্রণয়ন, শোষণ মুক্তির লক্ষ্যে আইন ও বিধি প্রণয়ন; সামজিক ক্ষমতায়ন; আদিবাসী, সংখ্যালঘু ও নগরের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা ও টেকসই উন্নয়ন; নারীর ক্ষমতায়ন; শিশু কিশোর অধিকার; শিক্ষার অধিকার; স্বাস্থ্যসেবা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; শিল্পায়ন ও কর্মসংস্থান; শ্রম অধিকার ও সর্বনিম্ন মজুরি; শ্রম অভিবাসন ও প্রবাসী কল্যাণ; বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; জ্বালানী ও খনিজ; জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা; নদী ও পাহাড় সংরক্ষণ; সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপদ সড়ক; রোহিঙ্গা সমস্যা; প্রতিরক্ষা; পররাষ্ট্র; আঞ্চলিক জোট; ফিলিস্তিনের প্রতি সমর্থন; ন্যাটোর সম্প্রসারণে বিরোধিতা; সাম্রাজ্যের বিরোধিতা।
ঢাকা,শনিবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO