তারুণ্যের উৎসব কুয়াকাটার আকাশে অর্ধশতাধিক বর্নিল ফানুস

হঠাৎ করে রাতের আকাশে অদূরে তাকালেই মনে হবে অসংখ্য তারার মেলা। আবার মাঝে মধ্যে দুই একটি তারা খসে পড়ছে। আসলে এর কোনোটাই নয়। এগুলো আকাশছোঁয়া রঙ-বেরঙের ফানুস। শনিবার রাতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্থানীয় রাখাইন কমিনিউটির উদ্যোগে উড়ানো হয়েছে অর্ধশতাধিক বর্নিল ফানুস। এর মধ্যে ২৪ হাত দৈর্ঘের একটি ফানুস রয়েছে। এসময় আকাশে ঝলমলে আলোর মনোমুগ্ধকর এমন দৃশ্য উপভোগ করেছেন পর্যটক সহ নানা বয়সী মানুষ।
তারুণ্যের ফানুস উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো.মোক‌ছেদুল আলম, কলাপাড়া লেডিস্ধসঢ়; ক্লাবের সভাপতি মোসা.সুমাইয়া সাইমুন এমা, কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষক ড. শহিদুল ইসলাম শাহিন সহ স্থানীয় রাখাইন কমিনিউটির নেতৃবৃন্দ।
স্থানীয় রাখাইন জানান, সাধারনত এ প্রবারণা পূর্ণিমায় এসব ফানুস উড়ানো হয়। কিন্তু এই প্রথম বারের মত তারুণ্যের উৎসব উপলক্ষে ৫০ টি ফানুস আকাশে উড়ানো হয়েছে। এগুলো দীর্ঘ ১৫ দিন ধরে রং-বেরংয়ের কাগজ এবং বাঁশের কঞ্চি দিয়ে তৈরী করা হয়। এর মধ্যে সবচেয়ে একটি প্যারাসুট ফানুস রয়েছে। এটির দৈর্ঘ প্রায় ২৪ হাত। তবে এক সময় এ এলাকায় ফানুস উৎসব ছিলো ঐতিহ্য।
কিন্তু কালের বিবর্তনে ক্রমশই যেন বিলীন হয়ে যাচ্ছে। যাতে রাখাইনদের অতিত ঐতিহ্য হারিয়ে না যায় সে জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষন করেন তারা। আগত পর্যাটকরা মাহিন বলেন, কুয়াকাটায় এসে এই প্রথম আকাশে ফানুস উড়ানো দেখলাম। খুব ভালই লেগেছে। চোখে না দেখলে তা বুঝানো যাবেনা।
স্থানীয় রাখাইন কমিনিউটির নেতা মং বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে এমন আয়োজন করা হয়েছে। এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাখাইনদের সম্পৃক্ত করে ফানুস উৎসব করা হয়েছে। এছাড়া তারুণ্যের উৎসব নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মকর্তা বলেন, পর্যটকদের জন্য একটি কৃত্রিম রাখাইনপাড়া স্থাপন করা হবে। যেখান থেকে রাখাইন সম্প্রদায়ের কৃষ্টিকালচার জানতে পারবে পর্যটকরা। মুলত কলাপাড়া কুয়াকাটার ইতিহাস রাখাইদের ইতিহাস বাদ দিলে কোনটা সম্পন্ন নয়। তাই এ অনুষ্ঠান অব্যহত রাখব।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ০৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব কুয়াকাটার আকাশে অর্ধশতাধিক বর্নিল ফানুস

হঠাৎ করে রাতের আকাশে অদূরে তাকালেই মনে হবে অসংখ্য তারার মেলা। আবার মাঝে মধ্যে দুই একটি তারা খসে পড়ছে। আসলে এর কোনোটাই নয়। এগুলো আকাশছোঁয়া রঙ-বেরঙের ফানুস। শনিবার রাতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্থানীয় রাখাইন কমিনিউটির উদ্যোগে উড়ানো হয়েছে অর্ধশতাধিক বর্নিল ফানুস। এর মধ্যে ২৪ হাত দৈর্ঘের একটি ফানুস রয়েছে। এসময় আকাশে ঝলমলে আলোর মনোমুগ্ধকর এমন দৃশ্য উপভোগ করেছেন পর্যটক সহ নানা বয়সী মানুষ।
তারুণ্যের ফানুস উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো.মোক‌ছেদুল আলম, কলাপাড়া লেডিস্ধসঢ়; ক্লাবের সভাপতি মোসা.সুমাইয়া সাইমুন এমা, কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষক ড. শহিদুল ইসলাম শাহিন সহ স্থানীয় রাখাইন কমিনিউটির নেতৃবৃন্দ।
স্থানীয় রাখাইন জানান, সাধারনত এ প্রবারণা পূর্ণিমায় এসব ফানুস উড়ানো হয়। কিন্তু এই প্রথম বারের মত তারুণ্যের উৎসব উপলক্ষে ৫০ টি ফানুস আকাশে উড়ানো হয়েছে। এগুলো দীর্ঘ ১৫ দিন ধরে রং-বেরংয়ের কাগজ এবং বাঁশের কঞ্চি দিয়ে তৈরী করা হয়। এর মধ্যে সবচেয়ে একটি প্যারাসুট ফানুস রয়েছে। এটির দৈর্ঘ প্রায় ২৪ হাত। তবে এক সময় এ এলাকায় ফানুস উৎসব ছিলো ঐতিহ্য।
কিন্তু কালের বিবর্তনে ক্রমশই যেন বিলীন হয়ে যাচ্ছে। যাতে রাখাইনদের অতিত ঐতিহ্য হারিয়ে না যায় সে জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষন করেন তারা। আগত পর্যাটকরা মাহিন বলেন, কুয়াকাটায় এসে এই প্রথম আকাশে ফানুস উড়ানো দেখলাম। খুব ভালই লেগেছে। চোখে না দেখলে তা বুঝানো যাবেনা।
স্থানীয় রাখাইন কমিনিউটির নেতা মং বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে এমন আয়োজন করা হয়েছে। এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাখাইনদের সম্পৃক্ত করে ফানুস উৎসব করা হয়েছে। এছাড়া তারুণ্যের উৎসব নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মকর্তা বলেন, পর্যটকদের জন্য একটি কৃত্রিম রাখাইনপাড়া স্থাপন করা হবে। যেখান থেকে রাখাইন সম্প্রদায়ের কৃষ্টিকালচার জানতে পারবে পর্যটকরা। মুলত কলাপাড়া কুয়াকাটার ইতিহাস রাখাইদের ইতিহাস বাদ দিলে কোনটা সম্পন্ন নয়। তাই এ অনুষ্ঠান অব্যহত রাখব।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ০৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock