গরীব অসহায় মানুষের আস্থার প্রতীক ভোরের শালিক

দারিদ্র মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছে ভোরের শালিক। গরীর-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় মানুষের চিকিৎসায় অর্থ সহায়তা, সহায়-সম্বলহীন মানুষের মাথা গুজার ঠাঁই, মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন ব্যবস্থা, বৃক্ষরোপন, বই প্রেমীদের পাঠাগার ব্যবস্থা ও নানা সামাজিক কর্মকান্ডে ভুমিকা রাখছে সংগঠনটি।
মানুষকে নিয়ে মানবতার সেবা এই স্লোগানকে ধারণ করে, শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে ভোরের শালিক নামে মানবতার এ সংগঠনটি।
অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করে বাল্যবিয়ে ও মাদকমুক্ত করা, শতভাগ স্যানিটেশন, বৃক্ষরোপণে অনন্য ভূমিকা রাখছেন সদস্যরা।
দরিদ্র শিক্ষার্থী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা করে থাকেন সংগঠনটি। এভাবেই গ্রামের পর গ্রাম আলোয় আলোকিত করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে প্রত্যন্ত গ্রামের এ সংগঠন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বাজারে ২০১৩ সালে ৮ জন সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ইমরান হোসেনের প্রচেষ্টায় সংগঠনটি যাত্রা শুরু করলেও বর্তমান এর সদস্য সংখ্যা দাড়িয়েছে ২১৬ জনে। শুরুতে তারা দৈনিক ১ টাকা করে চাঁদা দিয়ে তহবিল সংগ্রহের কাজ শুরু করে । সঞ্চায়িত অর্থে তারা গরীর-ছিন্নমূল মানুষকে সহযোগিতা করে থাকেন। এখন বর্তমানে সংগঠনটি তিনটি শাখা সমাজ কল্যাণ, গ্রন্থাগার , যুব কল্যাণ নামে বিস্তার লাভ করেছে।
বর্তমানে তাদের গ্রন্থাগারে ১ হাজার ২৮৫ টি বিভিন্ন স্বনামধন্য লেখকের বই রয়েছে। ১ টাকা সঞ্চয়ের অর্থে এখন পর্যন্ত এককালিন অর্থ সহায়তা পাওয়া একাদশ শ্রেনীর শিক্ষার্থী আকাশ ইসলাম, নবম শ্রেণীার শিক্ষার্থী রিফাত ইসরাম, দশম শ্রেনীর শিক্ষার্থী জয়া আকতার বলেন ভোরের শালিক সংগঠন আমাদের সহযোগিতা না করলে আমাদের লেখা পড়া বন্ধ হয়ে যেত। এ রকম চিকিৎসা সহায়তা , আর্থিক সহায়তা পাওয়ার ব্যক্তিরা সংগঠন সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন। সংগঠনের সদস্যরা এলাকায় সুদকারবারী ও ও মহাজনের সংখ্যা বেড়ে যাওয়ায় কয়েকটি মহৎ পরিকল্পনা বাস্তবায়নে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে নৈশ্য ও বয়স্ক বিদ্যালয় স্থাপন, গরীব -অসহায় মানুষের জন্য কর্যে-হাসনা ব্যবস্থা চালু করবেন বলে তারা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- আমার জানা মতে সংগঠনটি সামাজিক অবক্ষয় রোধে অগ্রণী ভূমিকা রাখাসহ সমাজসেবামূলক বিভিন্ন কাজের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। তাদের কার্যক্রমকে সাধুবাদ জানাই। এ ধরণের কার্যক্রমকে বেগবান করার জন্য উপজেলা প্রশাসন থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরীব অসহায় মানুষের আস্থার প্রতীক ভোরের শালিক

দারিদ্র মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছে ভোরের শালিক। গরীর-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় মানুষের চিকিৎসায় অর্থ সহায়তা, সহায়-সম্বলহীন মানুষের মাথা গুজার ঠাঁই, মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন ব্যবস্থা, বৃক্ষরোপন, বই প্রেমীদের পাঠাগার ব্যবস্থা ও নানা সামাজিক কর্মকান্ডে ভুমিকা রাখছে সংগঠনটি।
মানুষকে নিয়ে মানবতার সেবা এই স্লোগানকে ধারণ করে, শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে ভোরের শালিক নামে মানবতার এ সংগঠনটি।
অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করে বাল্যবিয়ে ও মাদকমুক্ত করা, শতভাগ স্যানিটেশন, বৃক্ষরোপণে অনন্য ভূমিকা রাখছেন সদস্যরা।
দরিদ্র শিক্ষার্থী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা করে থাকেন সংগঠনটি। এভাবেই গ্রামের পর গ্রাম আলোয় আলোকিত করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে প্রত্যন্ত গ্রামের এ সংগঠন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বাজারে ২০১৩ সালে ৮ জন সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ইমরান হোসেনের প্রচেষ্টায় সংগঠনটি যাত্রা শুরু করলেও বর্তমান এর সদস্য সংখ্যা দাড়িয়েছে ২১৬ জনে। শুরুতে তারা দৈনিক ১ টাকা করে চাঁদা দিয়ে তহবিল সংগ্রহের কাজ শুরু করে । সঞ্চায়িত অর্থে তারা গরীর-ছিন্নমূল মানুষকে সহযোগিতা করে থাকেন। এখন বর্তমানে সংগঠনটি তিনটি শাখা সমাজ কল্যাণ, গ্রন্থাগার , যুব কল্যাণ নামে বিস্তার লাভ করেছে।
বর্তমানে তাদের গ্রন্থাগারে ১ হাজার ২৮৫ টি বিভিন্ন স্বনামধন্য লেখকের বই রয়েছে। ১ টাকা সঞ্চয়ের অর্থে এখন পর্যন্ত এককালিন অর্থ সহায়তা পাওয়া একাদশ শ্রেনীর শিক্ষার্থী আকাশ ইসলাম, নবম শ্রেণীার শিক্ষার্থী রিফাত ইসরাম, দশম শ্রেনীর শিক্ষার্থী জয়া আকতার বলেন ভোরের শালিক সংগঠন আমাদের সহযোগিতা না করলে আমাদের লেখা পড়া বন্ধ হয়ে যেত। এ রকম চিকিৎসা সহায়তা , আর্থিক সহায়তা পাওয়ার ব্যক্তিরা সংগঠন সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন। সংগঠনের সদস্যরা এলাকায় সুদকারবারী ও ও মহাজনের সংখ্যা বেড়ে যাওয়ায় কয়েকটি মহৎ পরিকল্পনা বাস্তবায়নে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে নৈশ্য ও বয়স্ক বিদ্যালয় স্থাপন, গরীব -অসহায় মানুষের জন্য কর্যে-হাসনা ব্যবস্থা চালু করবেন বলে তারা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- আমার জানা মতে সংগঠনটি সামাজিক অবক্ষয় রোধে অগ্রণী ভূমিকা রাখাসহ সমাজসেবামূলক বিভিন্ন কাজের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। তাদের কার্যক্রমকে সাধুবাদ জানাই। এ ধরণের কার্যক্রমকে বেগবান করার জন্য উপজেলা প্রশাসন থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock