স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ও কলেজ শাখা ছাত্রদল ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি কলেজটির প্রশাসনিক ভবনের পাশে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সালমান ইসলাম, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অনিক (পিন্টু), যুগ্ম আহ্বায়ক রাহিম আলম, যুগ্ম আহ্বায়ক রেশব আহমেদ ও বৈষম্য ছাত্র প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম, মোহাইমিনুল আজমিন, আতিকুর আলম শান্ত, সোলতান নাইম উদ্দিন, তাসিন আরাফাত তন্নয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















