রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দিয়েছে জনতা

রাজশাহীতে সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আজ ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানীতে বিক্ষুব্ধ জনতা প্রথমে শাহরিয়ার আলমের বাসভবনে ঢুকে ভাঙচুর চালায়।

এরপরে আগুন দেয়। আগুনে চারতলা ভবনের অধিকাংশ রুম পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৪০০-৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ওই বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো রুমে ভাঙচুর শুরু করে।

একপর্যায়ে দুপুর ১২টার দিকে শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাসভবনের ভেতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তার বিকট শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজশাহীর বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মিজানুর রহমান জানান, শাহরিয়ার আলমের বাসভবনে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর স্থানীয় জনতার সঙ্গে সমন্বয় করে দুপুর দেড়টার দিকে পুরো বাসভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রাজশাহী,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দিয়েছে জনতা

রাজশাহীতে সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আজ ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানীতে বিক্ষুব্ধ জনতা প্রথমে শাহরিয়ার আলমের বাসভবনে ঢুকে ভাঙচুর চালায়।

এরপরে আগুন দেয়। আগুনে চারতলা ভবনের অধিকাংশ রুম পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৪০০-৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ওই বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো রুমে ভাঙচুর শুরু করে।

একপর্যায়ে দুপুর ১২টার দিকে শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাসভবনের ভেতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তার বিকট শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজশাহীর বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মিজানুর রহমান জানান, শাহরিয়ার আলমের বাসভবনে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর স্থানীয় জনতার সঙ্গে সমন্বয় করে দুপুর দেড়টার দিকে পুরো বাসভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রাজশাহী,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO