সিপিপি’র স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে পটুয়াখালীর কলাপাড়ায় দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর অর্থায়নে অনুষ্ঠানের সভাপত্বিত করেন সিপিপি উপজেলা টিম লিডার মোতালেব হাওলাদার। বক্তব্য রাখেন সিপিপির সহকারি পরচালক মো.আসাদুজ্জমান খান, টিয়াখালী ইউনিয়ন টিম লিডার এস এম মোশাররফ হোসেন মিন্টু, ধানখালী টিম গাজী আসাফ উদ দৌলা সোহেল, বালীতলী মহিউদ্দিন ভূইয়া, সিপিপি’র কমিউনিটি প্রশিক্ষক মো.শহীদুল ইসলাম, আবুল তালেব ইভান মাতুব্বর প্রমুখ। কর্মশালায় উপজেলার ৮০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবক অংশগ্রহন করেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ৩১ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















