রংপুরে থেকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন। পরে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। পরে তাকে গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
রংপুর,বৃহস্পতিবার ৩০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















