টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে।ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
ইজতেমার আয়োজকরা জানান, আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আয়োজন করছেন শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দলে দলে মুসল্লিরা ময়দানে এসে অবস্থান নিতে শুরু করেছেন। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।

এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা দ্বিতীয় পর্বেও অংশ নেবেন। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা।

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর বিশ্ব ইজতেমার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে। এ বছর ইজতেমায় নিরাপত্তায় ৭০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় কাজ করবেন। এ বছর সিসি ক্যামেরা, মোবাইল কোর্ট, ড্রোন ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ইজতেমায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে ও নিরাপদে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে পারবেন।
গাজীপুর,বুধবার ২৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে।ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
ইজতেমার আয়োজকরা জানান, আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আয়োজন করছেন শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দলে দলে মুসল্লিরা ময়দানে এসে অবস্থান নিতে শুরু করেছেন। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।

এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা দ্বিতীয় পর্বেও অংশ নেবেন। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা।

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর বিশ্ব ইজতেমার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে। এ বছর ইজতেমায় নিরাপত্তায় ৭০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় কাজ করবেন। এ বছর সিসি ক্যামেরা, মোবাইল কোর্ট, ড্রোন ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ইজতেমায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে ও নিরাপদে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে পারবেন।
গাজীপুর,বুধবার ২৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO