নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাছারী পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে কুক্ষাত শিশু কিডনাপার ও ভিসা প্রতারক সাহাবুল দুই বছর আগে কৃষি শ্রমিক থেকে অগাধ সম্পদের মালিক হয়েছে বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে তথ্য নেয়ার জন্য গত রবিবার দৈনিক ইনকিলাবের কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রউফসহ কয়েকজন গনমাধ্যম কর্মী সরেজমিনে তথ্য সংগ্রহের কাজে গেলে সেখানে সাহাবুলের মাস্তান বাহিনী সাংবাদিকদের নানাভাবে হেনস্থা করে। তথ্য সংগ্রহের পর সোমবার সাংবাদিক আব্দুর রউফ সাহাবুলের মোবাইল ০১৩২৪০৩৪৪১০ নম্বরে ব্যক্তিগত মোবাইল নম্বর হতে ফোন দিয়ে বক্তব্য নিতে গেলে তিনি ওই সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোসহ জীবন নাশে হুমকি দেন। ওই দিনেই দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া সাবুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আরও হুমকী দিতে থাকে। এ ঘটনায় সাংবাদিক আব্দুর রউফসহ বেশ ক’জন গণমাধ্যমকর্মী সোমবার রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার ডায়েরী নং ১২৯৫।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম সাধারণ ডায়েরীর ঘটনা স্বীকার করে বলেন- বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,মঙ্গলবার ২৮ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















