পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তার জামিন মঞ্জুর করেন।একই আদালত রোববার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাই তিনি আজ সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য জানান।
রোববার তিনি জানান, এ মামলায় চার্জশুনানির দিনে আসামিপক্ষে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঢাকা,সোমবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















