চারদিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ শনিবার বিকেলে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চারদিন সুইজারল্যান্ডের দাভোস সফর করেন তিনি।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গত শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা,শনিবার ২৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















