রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ১৫ তলা একটি ভবনের ১০ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৮টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৮টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য জানান।
তিনি জানান, পশ্চিম পান্থপথে ১৫ তলা ভবনের ১০ তলায় আগুন লাগে। দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিস রয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















