১৭৮ জনের মধ্যে ঢাকা কেন্দ্রী কারাগার (কেরানীগঞ্জ) থেকে এই পর্যন্ত ৪১ সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার একেএএম মাসুদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাবেক বিডিআরের ৪১ সদস্য কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে গেছে বাকি আরো দুইজন কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যাবেন।
এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১২৬ জন মুক্তি পায়।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত আদালতে গত ১৯ জানুয়ারি এই মামলায় আসামিদের জামিন শুনানি হয়। শুনানি শেষে আদেশে আদালত বলেন, যারা এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বিচারিক আদালত বা হাইকোর্টে খালাস পেয়েছেন এবং খালাসের আদেশের পর যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষ আপিল করেননি, তাদের জামিন মঞ্জুর করা হলো।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















