বিএনপি নিজেই একটি ডামি দল,জনগণই বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে

যারা আন্দোলন থেকে পালিয়ে গেছে তারাই এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণই বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। দলটির ডাকে দেশের মানুষে কোনো সাড়া নেই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় রিমোট কন্ট্রোলে নয়, মানুষকে সরাসরি মোকাবিলা করতে তারেক রহমানের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ রিমোট কন্ট্রোল নেতার কথা মানবে না। ৭ জানুয়ারির নির্বাচনে জয় লাভ করে আওয়ামী লীগ আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

এ সময় বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, গুপ্ত হামলা বন্ধ করুন। না হলে জনগণ আপনাদের ধরে ধরে বিচার করবে, প্রতিহত করবে। গণশাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন।

আওয়ামী লীগের তথাকথিত ডামি প্রার্থীর প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেই একটি ডামি দল। ভুঁইফোড় ও দুর্নীতিবাজদের নিয়ে জিয়াউর রহমানই বিএনপি দলটি বানিয়েছিলেন। জন্মগতভাবেই গণতন্ত্র হত্যাকারী ও নির্বাচন বিরোধী দল হলো বিএনপি।

এ সময় নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সিলেটের জনসভায় যোগ দিতে সাধারণ যাত্রীর মতোই টিকিট কেটে বিমানে উঠেছেন তিনি। তার সঙ্গে যারা গেছেন, সবাই যার যার টিকিট কেটেছেন। সরকারি কোনো খরচে সিলেট যাওয়া-আসা করেননি শেখ হাসিনা। সেখানেও সার্কিট হাউজের ভাড়া দিয়েছেন। দলীয় পতাকা নিয়ে সভাস্থলে গিয়েছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং আচরণবিধি মেনে চলার ব্যাপারে আওয়ামী লীগ কতটা গুরুত্ব দেয় তার প্রমাণ আমরা দিয়েছি।
ঢাকা,বৃহস্পতিবার ২১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নিজেই একটি ডামি দল,জনগণই বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে

যারা আন্দোলন থেকে পালিয়ে গেছে তারাই এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণই বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। দলটির ডাকে দেশের মানুষে কোনো সাড়া নেই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় রিমোট কন্ট্রোলে নয়, মানুষকে সরাসরি মোকাবিলা করতে তারেক রহমানের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ রিমোট কন্ট্রোল নেতার কথা মানবে না। ৭ জানুয়ারির নির্বাচনে জয় লাভ করে আওয়ামী লীগ আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

এ সময় বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, গুপ্ত হামলা বন্ধ করুন। না হলে জনগণ আপনাদের ধরে ধরে বিচার করবে, প্রতিহত করবে। গণশাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন।

আওয়ামী লীগের তথাকথিত ডামি প্রার্থীর প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেই একটি ডামি দল। ভুঁইফোড় ও দুর্নীতিবাজদের নিয়ে জিয়াউর রহমানই বিএনপি দলটি বানিয়েছিলেন। জন্মগতভাবেই গণতন্ত্র হত্যাকারী ও নির্বাচন বিরোধী দল হলো বিএনপি।

এ সময় নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সিলেটের জনসভায় যোগ দিতে সাধারণ যাত্রীর মতোই টিকিট কেটে বিমানে উঠেছেন তিনি। তার সঙ্গে যারা গেছেন, সবাই যার যার টিকিট কেটেছেন। সরকারি কোনো খরচে সিলেট যাওয়া-আসা করেননি শেখ হাসিনা। সেখানেও সার্কিট হাউজের ভাড়া দিয়েছেন। দলীয় পতাকা নিয়ে সভাস্থলে গিয়েছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং আচরণবিধি মেনে চলার ব্যাপারে আওয়ামী লীগ কতটা গুরুত্ব দেয় তার প্রমাণ আমরা দিয়েছি।
ঢাকা,বৃহস্পতিবার ২১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock