আজ সোমবার (২০ জানুয়ারি ২৫) নরসিংদী জেলার সদর উপজেলায় শীলমান্দী ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে “নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বদরুজ্জামান সরকার প্যানেল চেয়ারম্যান , প্রোগ্রাম অর্গানাইজার মো: সোহরাব মোল্লা, ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলমান্দী ইউনিয়ন পরিষদ সদস্য, গণ্য মান্যাবক্তি,বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য অভিবাসী । বিদেশ ফেরত দের উদ্দেশ্যে তিনি বলেন, “বিদেশে তাদের কঠোর পরিশ্রম দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে বিশাল অবদান রেখেছে, এবং দেশে ফিরে তারা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন। আমাদের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান নিশ্চিত করা, যাতে তারা সম্মানের সঙ্গে সমাজে নিজেদের অবস্থান স্থাপন করতে পারেন এবং জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।”
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,সোমবার ২০ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















