গাজায় আজ (রোববার) সকাল থেকে যুদ্ধবিরতি শুরু

গাজায় আজ (রোববার) সকাল থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।এক বিবৃতিতে আইডিএফ বলেছে, বন্দিদের মুক্তি দেওয়ার পর তারা জিম্মিদের নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জিম্মিদের শারীরিক ও মানসিক সহযোগিতা দেওয়ার প্রস্তুতিও চলছে।

তারা বলছে, তাদের সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাবে।

এর আগে ইসরায়েল সরকার যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দেয়। দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের সুপারিশ করে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, এটি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে।

মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর আগেই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়।যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে।

একইসঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় আজ (রোববার) সকাল থেকে যুদ্ধবিরতি শুরু

গাজায় আজ (রোববার) সকাল থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।এক বিবৃতিতে আইডিএফ বলেছে, বন্দিদের মুক্তি দেওয়ার পর তারা জিম্মিদের নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জিম্মিদের শারীরিক ও মানসিক সহযোগিতা দেওয়ার প্রস্তুতিও চলছে।

তারা বলছে, তাদের সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাবে।

এর আগে ইসরায়েল সরকার যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দেয়। দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের সুপারিশ করে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, এটি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে।

মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর আগেই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়।যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে।

একইসঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO