রাজধানীর মধ্যবাড্ডা মুক্তিযোদ্ধা চত্বর এ এনজেড ভবনের নিচে দুর্বৃত্তদের গুলিতে মো. জুয়েল খন্দোকার (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি জাতীয়তাবাদী চালকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মধ্যবাড্ডা মুক্তিযোদ্ধা চত্বর এএনজেড ভবনের নিচে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহত জুয়েল খন্দোকার নিজেই জানান, তার বাসা মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে। তিনি চালকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। সন্ধ্যার দিকে মধ্যবাড্ডা মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন তিনি। এ সময় ৬ থেকে ৭টি মোটরসাইকেলযোগে ১৫/১৬ জন এসে আমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে বাড্ডা থেকে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে এসেছেন। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে।
ঢাকা,শুক্রবার ১৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















