রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজারের সাততলা ভবনের পাঁচতলায় ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, চারতলা ভবনের চতুর্থ তলায় গোডাউনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
ঢাকা,শুক্রবার ১৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















