আজ ৯ জানুয়ারি বিকাল ৪ টায় নরসিংদী সদর উপজেলার মেহের পাড়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠন উদ্যোগে ভগীরথপুর হযরত বেলাল মসজিদ সংলগ্ন আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএন,পির কেন্দ্রীয় নেতা ও স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান বলেন রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। তিনি আরো বলেন দেশ আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে এখন যাচ্ছে। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে, কারা সরকার চালাবে, সেটা আমি বড় মনে করি না। , উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ প্রধান,শুভেচ্ছা বক্তব্য রাখেন মেহের
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক হাজী মনির হোসেন ভিপি মনির। পলাশ উপজেলা বি,এন,পির ভারপ্রাপ্ত সভাপতি আঃ সাত্তার, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ মাহবুর আলম। পাচদোনা ইউনিয়ন বি এন পির সভাপতি হাজী বাচ্ছু মিয়া,মেহের পাড়া ইউনিয়ন বি এন পির সিনিঃ সহ সভাপতি হাজী আঃ রউফ মিয়া, মেহের ইউনিযন বি,এন পির সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা।, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ বাতেন, পাচদোনা ইউনিয়ন বি এন পি নেতা আলহাজ্ব লাল মিয়া, আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিঃ সভাপতি হাজী আবু ছিদ্দিক, আমদিয়া ইউনিয়ন বি এন পি র সাধারন সম্পাদক হাজী আয়নল হক, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস,এম আলম মো্ল্লা,আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উল্লাহ ,আমদিয়া ইউনিয়ন বি,এন,পির সহ সভাপতি মোঃ বশির মিয়া, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বাদশাহ নরসিংদী জেলা তরুন দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক।মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক রানা, মেহের পাড়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি বখতিয়ার হোসেন, মাধবদী থানা যুবদলের যুগ্ন আহবায়ক এডভোকেট রায়হান উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এডভোকেট প্রান্ত,সম্পাদক রাফিউদ্দিন সুজন ডঃ আব্দুল মঈন খান আজ মেহের পাড়া ইউনিয়নের ১২ শত অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন ।
নরসিংদী,বৃহস্পতিবার ০৯ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















