যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে রাত ৮টা ১৫ মিনিটে গুলশান বাসভবন ফিরোজা থেকে বের হয়ে খালেদা জিয়ার গাড়ি বহর রাত ১১ এয়ারপোর্টে পৌঁছায়। পরে ১১টা ১০ মিনিটে বিমানে গিয়ে ওঠেন।
এসময় ফিরোজার সামনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান।
কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। প্রথমে কাতারের রাজধানীর দোহা বিমানবন্দরে যাবেন। দোহা থেকে লন্ডনে যাবেন।
ঢাকা,মঙ্গলবার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















