প্রায় দুই মাস পর উৎপাদনে ফিরলো পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রক্ষনাবেক্ষন কাজ শেষে সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন চালু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।
এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষনাবেক্ষনের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ০৭ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















