পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে জবি প্রক্টরের গাড়িতে অতর্কিত হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে হামলা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনার প্রতিবাদে পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রক্টর ছাড়াও গাড়ির ড্রাইভার আহত হন। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার তাঁতিবাজার পার হয়ে যাচ্ছিল জবির প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়ি। এ সময় পার্শ্ববর্তী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে রিকশার ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে গুলিস্তান থেকে ৬০-৭০ জন লোক চলে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লেগুনা সারাদিন আটকে রেখেছে, এই স্লোগান দিতে দিতে হামলা করে। এ সময় জবি প্রশাসন ও প্রক্টরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, তাঁতিবাজার মোড়ে আমাদের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। তখনই পাশ থেকে ইটপাটকেল ছুড়তে থাকে স্থানীয়রা। ৫-৭ মিনিটের মধ্যে ওইখানে শতাধিক লোক ছুটে আসে। প্রথমে আমার গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর করে। আমি গাড়ি থেকে বের হলে আমার ওপরও হামলা চালায়। এ সময় হামলাকারীরা বলতে থাকে ‘জগন্নাথের শিক্ষার্থীদের তো পেলাম না!! শিক্ষকদের মেরে দিলাম। ’

এদিকে রাত ৯টার দিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বংশাল সুরিটোলা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের গাড়ির সাথে একটি রিকশায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাঁতিবাজার সড়কে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা গুলিস্থান ফুলবাড়ীয়ার দিকে রওনা দিয়েছেন।
ঢাকা,সোমবার ০৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে জবি প্রক্টরের গাড়িতে অতর্কিত হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে হামলা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনার প্রতিবাদে পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রক্টর ছাড়াও গাড়ির ড্রাইভার আহত হন। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার তাঁতিবাজার পার হয়ে যাচ্ছিল জবির প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়ি। এ সময় পার্শ্ববর্তী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে রিকশার ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে গুলিস্তান থেকে ৬০-৭০ জন লোক চলে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লেগুনা সারাদিন আটকে রেখেছে, এই স্লোগান দিতে দিতে হামলা করে। এ সময় জবি প্রশাসন ও প্রক্টরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, তাঁতিবাজার মোড়ে আমাদের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। তখনই পাশ থেকে ইটপাটকেল ছুড়তে থাকে স্থানীয়রা। ৫-৭ মিনিটের মধ্যে ওইখানে শতাধিক লোক ছুটে আসে। প্রথমে আমার গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর করে। আমি গাড়ি থেকে বের হলে আমার ওপরও হামলা চালায়। এ সময় হামলাকারীরা বলতে থাকে ‘জগন্নাথের শিক্ষার্থীদের তো পেলাম না!! শিক্ষকদের মেরে দিলাম। ’

এদিকে রাত ৯টার দিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বংশাল সুরিটোলা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের গাড়ির সাথে একটি রিকশায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাঁতিবাজার সড়কে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা গুলিস্থান ফুলবাড়ীয়ার দিকে রওনা দিয়েছেন।
ঢাকা,সোমবার ০৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock