দেশের সিলেট ও কুমিল্লা জেলাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) অনুসারে, শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে নাগাল্যান্ডের ফেক জেলার ১২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে (মিয়ানমার সীমান্ত সংলগ্ন স্থানে) এটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার।
ভূমিকম্প অনুভব করেছেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ পূর্বাঞ্চলের অনেক জেলা, এমনকি রাজধানী ঢাকার বাসিন্দারাও। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ঢাকার আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমারে সীমান্তে।
ঢাকা,শুক্রবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















