ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে মুচড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
এতে পথচারীসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়।
মাওয়া,শুক্রবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















