সচিবালয়ে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম সোহানুজ্জামান নয়ন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

তিনি আরও জানান, নিহত ফায়ার ফাইটারের নাম সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। দুই বছর যাবত ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। সেখান থেকে মরদেহ বুঝে নিতে রওনা দিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে, এই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত ট্রাকচালককে শিক্ষার্থীরা আটক করেছে বলে জানা গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম সোহানুজ্জামান নয়ন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

তিনি আরও জানান, নিহত ফায়ার ফাইটারের নাম সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। দুই বছর যাবত ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। সেখান থেকে মরদেহ বুঝে নিতে রওনা দিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে, এই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত ট্রাকচালককে শিক্ষার্থীরা আটক করেছে বলে জানা গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock