কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে তিনি কারামুক্ত হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, গত সোমবার (২৩ ডিসেম্বর) আদালত থেকে পিন্টুর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি দীর্ঘদিন ধরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী পিন্টু প্রায় ১৭ বছর কারাগারে বন্দি ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















