সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত-জনপ্রশাসন সচিব

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন।রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিনিয়র সচিব বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। পেনশনাররাও পাবেন।

মহার্ঘ ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মোখলেস উর রহমান বলেন, কমিটিতে আমি আছি, অর্থ সচিব ও লেজিসলেটিভ বিভাগের সচিব আছেন।

‘সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি, একটা কমিটিও করে দিয়েছে। যে কমিটিতে আমিও আছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণীর সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই, যেহেতু পে-কমিশন করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। অন্তর্বর্তী সময়ের জন্য একটা মহার্ঘ ভাতা কমিটি হয়েছে। আমরা সামনের সপ্তাহের প্রথম মিটিং করব, এখানে একটা স্ট্র্যাটেজি অথবা কৌশল ঠিক করবো, কীভাবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট ঠিক করে, ইনক্লুডিং পেনশনার। এবার যেন পেনশনাররা মহার্ঘ ভাতা পান, সে ব্যাপারে সরকার একমত। ’

সিনিয়র সচিব বলেন, এটা খুবই একটা সময়োপযোগী সিদ্ধান্ত, যেন মহার্ঘ ভাতা দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে ফাস্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া। সরকারকে সাজেশন দিলে সরকার ইমপ্লিমেন্ট (বাস্তবায়ন) করবে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল।

মহার্ঘ ভাতা কি সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, অবশ্যই। মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি গঠন করেছে।সিনিয়র সচিব বলেন, আগে কখনো এটা ছিল কি না, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পেনশনাররাও যেন বেনিফিট পায়। কারণ পেনশনাররা এমনি যখন যান চিকিৎসা, এটা-সেটা, টাকা-পয়সা, ভাড়া; পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে পার্ট-টাইম অনেক কিছু করতে পারে। কিন্তু পেনশনাররা এমনি অসুস্থ, বয়স্ক। তাদের মেডিসিন কস্ট (চিকিৎসা খরচ) প্রতি মাসে অনেক বেশি লাগে।

‘একেবারে পিওন থেকে হায়েস্ট লেভেল কেবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হতে পারে- অফিসারদের জন্য একটু কম যেন ব্যালান্সিং হয়। ’
ঢাকা,রোববার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত-জনপ্রশাসন সচিব

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন।রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিনিয়র সচিব বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। পেনশনাররাও পাবেন।

মহার্ঘ ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মোখলেস উর রহমান বলেন, কমিটিতে আমি আছি, অর্থ সচিব ও লেজিসলেটিভ বিভাগের সচিব আছেন।

‘সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি, একটা কমিটিও করে দিয়েছে। যে কমিটিতে আমিও আছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণীর সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই, যেহেতু পে-কমিশন করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। অন্তর্বর্তী সময়ের জন্য একটা মহার্ঘ ভাতা কমিটি হয়েছে। আমরা সামনের সপ্তাহের প্রথম মিটিং করব, এখানে একটা স্ট্র্যাটেজি অথবা কৌশল ঠিক করবো, কীভাবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট ঠিক করে, ইনক্লুডিং পেনশনার। এবার যেন পেনশনাররা মহার্ঘ ভাতা পান, সে ব্যাপারে সরকার একমত। ’

সিনিয়র সচিব বলেন, এটা খুবই একটা সময়োপযোগী সিদ্ধান্ত, যেন মহার্ঘ ভাতা দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে ফাস্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া। সরকারকে সাজেশন দিলে সরকার ইমপ্লিমেন্ট (বাস্তবায়ন) করবে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল।

মহার্ঘ ভাতা কি সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, অবশ্যই। মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি গঠন করেছে।সিনিয়র সচিব বলেন, আগে কখনো এটা ছিল কি না, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পেনশনাররাও যেন বেনিফিট পায়। কারণ পেনশনাররা এমনি যখন যান চিকিৎসা, এটা-সেটা, টাকা-পয়সা, ভাড়া; পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে পার্ট-টাইম অনেক কিছু করতে পারে। কিন্তু পেনশনাররা এমনি অসুস্থ, বয়স্ক। তাদের মেডিসিন কস্ট (চিকিৎসা খরচ) প্রতি মাসে অনেক বেশি লাগে।

‘একেবারে পিওন থেকে হায়েস্ট লেভেল কেবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হতে পারে- অফিসারদের জন্য একটু কম যেন ব্যালান্সিং হয়। ’
ঢাকা,রোববার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock