২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

আবারও মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৪ সালে আসরটি আয়োজন করবে সৌদি আরব।

আজ ফিফা কংগ্রেসে এ সিদ্ধান্ত নেওয়া হয়
এর আগে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করে কাতার। ২০২২ সালে অনুষ্ঠিত আসরের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দুই আসর বাদে বিশ্বকাপের মঞ্চ আবারও বসতে যাচ্ছে এশিয়ায়।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আগামী আসরে (২০২৬) অংশ নেবে ৪৮ দল। একইসংখ্যক দল নিয়ে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরবও। পাঁচ শহরের (রিয়াদ, জেদ্দা, খোবার, আভা ও নেয়ম) ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াদের কিং সালমান স্টেডিয়ামে। ৯২ হাজার আসনসংখ্যক স্টেডিয়ামটির নির্মাণকাজ চলছে।

এদিকে কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয় মরক্কো, পর্তুগাল ও স্পেনের নাম। তবে বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষ্যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়।

২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবই একমাত্র দেশ হিসেবে বিড করে।
ক্রীড়া ডেস্ক,বুধবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

আবারও মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৪ সালে আসরটি আয়োজন করবে সৌদি আরব।

আজ ফিফা কংগ্রেসে এ সিদ্ধান্ত নেওয়া হয়
এর আগে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করে কাতার। ২০২২ সালে অনুষ্ঠিত আসরের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দুই আসর বাদে বিশ্বকাপের মঞ্চ আবারও বসতে যাচ্ছে এশিয়ায়।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আগামী আসরে (২০২৬) অংশ নেবে ৪৮ দল। একইসংখ্যক দল নিয়ে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরবও। পাঁচ শহরের (রিয়াদ, জেদ্দা, খোবার, আভা ও নেয়ম) ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াদের কিং সালমান স্টেডিয়ামে। ৯২ হাজার আসনসংখ্যক স্টেডিয়ামটির নির্মাণকাজ চলছে।

এদিকে কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয় মরক্কো, পর্তুগাল ও স্পেনের নাম। তবে বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষ্যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়।

২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবই একমাত্র দেশ হিসেবে বিড করে।
ক্রীড়া ডেস্ক,বুধবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock