যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট বাংলাদেশের

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে রান তাড়ায় নেমে ১৩৯ রানের বেশি করতে পারেনি ভারত। আর তাতে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা। অন্যদিকে এই প্রথম টুর্নামেন্টটির ফাইনালে হেরেছে ভারত।

শুরুতে ব্যাট করতে নেমে ৬৬ রানে প্রথম তিন উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন কালাম সিদ্দিকী। আরেক ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বল খেলে ২০ রান করে চেতন শর্মার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। এর বাইরে ২৮ বলে ১৬ রান করে আউট হন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

তিন উইকেট হারিয়ে চাপে পড়ার পর বাংলাদেশের হাল ধরেন শিহাব জেমস ও রিজান হোসেন। দুজনের ৬২ রানের জুটি ভাঙে শিহাব জেমস আয়ুশ মোহাত্রের বলে ক্যাচ দিয়ে ফিরলে। হাফ সেঞ্চুরির আগে আউট হন রিজান হোসেনও। ৬৫ বলে ৪৭ রান করে হার্দিক রাজের বলে বোল্ড হয়ে যান তিনি।

পরের ব্যাটারদের মধ্যে কেবল ফরিদ হোসেন রান করেন। ৪৯ বলে ৩৯ রান করে চেতন শর্মার বলে এলবিডব্লিউ হন তিনি। ভারতের হয়ে দুই উইকেট করে নেন যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ।

রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খায় ভারতও। ৪৪ রানে তিন উইকেট হারায় তারা। ৮ বলে ১ রান করা ওপেনার আয়ুশ মহাত্রেকে আউট করে আল ফাহাদ বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী শিকার হন মারুফ মৃধার, ৭ বলে ৯ রান করেন তিনি।

তিনে নামা আন্দ্রে সিদ্ধার্থ ৩৫ বলে ২০ রান করে বোল্ড হন রিজান হোসেনের ওভারে। এরপর ছোট একটা জুটি গড়ে তোলেন কেপি কার্তিকেয়া ও মোহাম্মদ আমান। তাদের ২৯ রানের জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। দুই ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

প্রথমে কেপি কার্তিকেয়া তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪৩ বলে ২১ রান করে। দুই বল পর নিখিল কুমারও আউট হন একইভাবে। পরের ওভারে এসে ৬ বলে ৬ রান করা হারভানাস সিংকে আউট করেন ইমন।

ফের দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলের জন্য সহায় ছিলেন অধিনায়ক আমান। তবে ৬৫ বলে ২৬ রান করে আজিজুল হাকিমের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর ভারতের হার ছিল স্রেফ সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন ইমন।
ক্রীড়া ডেস্ক,রোববার ৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট বাংলাদেশের

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে রান তাড়ায় নেমে ১৩৯ রানের বেশি করতে পারেনি ভারত। আর তাতে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা। অন্যদিকে এই প্রথম টুর্নামেন্টটির ফাইনালে হেরেছে ভারত।

শুরুতে ব্যাট করতে নেমে ৬৬ রানে প্রথম তিন উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন কালাম সিদ্দিকী। আরেক ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বল খেলে ২০ রান করে চেতন শর্মার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। এর বাইরে ২৮ বলে ১৬ রান করে আউট হন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

তিন উইকেট হারিয়ে চাপে পড়ার পর বাংলাদেশের হাল ধরেন শিহাব জেমস ও রিজান হোসেন। দুজনের ৬২ রানের জুটি ভাঙে শিহাব জেমস আয়ুশ মোহাত্রের বলে ক্যাচ দিয়ে ফিরলে। হাফ সেঞ্চুরির আগে আউট হন রিজান হোসেনও। ৬৫ বলে ৪৭ রান করে হার্দিক রাজের বলে বোল্ড হয়ে যান তিনি।

পরের ব্যাটারদের মধ্যে কেবল ফরিদ হোসেন রান করেন। ৪৯ বলে ৩৯ রান করে চেতন শর্মার বলে এলবিডব্লিউ হন তিনি। ভারতের হয়ে দুই উইকেট করে নেন যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ।

রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খায় ভারতও। ৪৪ রানে তিন উইকেট হারায় তারা। ৮ বলে ১ রান করা ওপেনার আয়ুশ মহাত্রেকে আউট করে আল ফাহাদ বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী শিকার হন মারুফ মৃধার, ৭ বলে ৯ রান করেন তিনি।

তিনে নামা আন্দ্রে সিদ্ধার্থ ৩৫ বলে ২০ রান করে বোল্ড হন রিজান হোসেনের ওভারে। এরপর ছোট একটা জুটি গড়ে তোলেন কেপি কার্তিকেয়া ও মোহাম্মদ আমান। তাদের ২৯ রানের জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। দুই ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

প্রথমে কেপি কার্তিকেয়া তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪৩ বলে ২১ রান করে। দুই বল পর নিখিল কুমারও আউট হন একইভাবে। পরের ওভারে এসে ৬ বলে ৬ রান করা হারভানাস সিংকে আউট করেন ইমন।

ফের দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলের জন্য সহায় ছিলেন অধিনায়ক আমান। তবে ৬৫ বলে ২৬ রান করে আজিজুল হাকিমের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর ভারতের হার ছিল স্রেফ সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন ইমন।
ক্রীড়া ডেস্ক,রোববার ৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock