ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন সংগঠনের প্রতিনিধিদল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও অবৈধ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন সংগঠনের প্রতিনিধিদল।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে প্রতিনিধিদলের ছয় সদস্য বারিধারায় হাইকমিশনে গিয়ে স্মারকলিপিটি জমা দেয়।

নয়াপল্টন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে পদযাত্রা করে বিএনপির তিন সহযোগী সংগঠন দুপুর পৌনে ১টার দিকে রামপুরা ব্রিজে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তার স্বার্থে মিছিলকে সামনে যেতে দেওয়া হবে না। শুধু প্রতিনিধিরা যেতে পারবেন স্মারকলিপি দিতে।

এরপর স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির তিন সংগঠনের ছয় প্রতিনিধিকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা হন।

ছয় প্রতিনিধি হলেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

দুপুর ১টার দিকে প্রতিনিধিদল গুলশানে হাইকমিশনে পৌঁছালে তাদের স্মারকলিপিটি জমা নেওয়া হয়।এসময় যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, যারা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর করেছে এবং পতাকা পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা আমরা আগেই জানিয়েছি। ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণার প্রতিবাদে আজকে আমাদের স্মারকলিপি কর্মসূচি ছিল। আজকে আমরা ভারতীয় হাইকমিশনের কাছে আমাদের প্রতিবাদের স্মারকলিপি পৌঁছে দিয়েছি ।

তিনি বলেন, আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর কোনো কিছু হলে বিএনপিসহ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সার্বভৌমত্বের বিষয়ে কোনো প্রশ্ন নেই। তার এই কথার প্রতিধ্বনিতে আজকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে করেছে। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী নই। বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান। আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ভেতর নেই।

তিনি বলেন, ৯০ শতাংশ মুসলিমের দেশে ইসকন যেভাবে একজন আইনজীবীকে হত্যা করেছেন, তা খুবই নিন্দনীয়। তবে এই ঘটনার পরও বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধৈর্যশক্তি দেখিয়েছে। কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। এই উগ্রবাদীদের প্রতি তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশের সীমান্তে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই।
ঢাকা,রোববার ০৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন সংগঠনের প্রতিনিধিদল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও অবৈধ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন সংগঠনের প্রতিনিধিদল।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে প্রতিনিধিদলের ছয় সদস্য বারিধারায় হাইকমিশনে গিয়ে স্মারকলিপিটি জমা দেয়।

নয়াপল্টন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে পদযাত্রা করে বিএনপির তিন সহযোগী সংগঠন দুপুর পৌনে ১টার দিকে রামপুরা ব্রিজে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তার স্বার্থে মিছিলকে সামনে যেতে দেওয়া হবে না। শুধু প্রতিনিধিরা যেতে পারবেন স্মারকলিপি দিতে।

এরপর স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির তিন সংগঠনের ছয় প্রতিনিধিকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা হন।

ছয় প্রতিনিধি হলেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

দুপুর ১টার দিকে প্রতিনিধিদল গুলশানে হাইকমিশনে পৌঁছালে তাদের স্মারকলিপিটি জমা নেওয়া হয়।এসময় যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, যারা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর করেছে এবং পতাকা পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা আমরা আগেই জানিয়েছি। ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণার প্রতিবাদে আজকে আমাদের স্মারকলিপি কর্মসূচি ছিল। আজকে আমরা ভারতীয় হাইকমিশনের কাছে আমাদের প্রতিবাদের স্মারকলিপি পৌঁছে দিয়েছি ।

তিনি বলেন, আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর কোনো কিছু হলে বিএনপিসহ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সার্বভৌমত্বের বিষয়ে কোনো প্রশ্ন নেই। তার এই কথার প্রতিধ্বনিতে আজকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে করেছে। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী নই। বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান। আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ভেতর নেই।

তিনি বলেন, ৯০ শতাংশ মুসলিমের দেশে ইসকন যেভাবে একজন আইনজীবীকে হত্যা করেছেন, তা খুবই নিন্দনীয়। তবে এই ঘটনার পরও বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধৈর্যশক্তি দেখিয়েছে। কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। এই উগ্রবাদীদের প্রতি তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশের সীমান্তে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই।
ঢাকা,রোববার ০৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO