সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন

সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে এবং দলটির নাশকতার মাত্রা আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি ভয়াবহ হতে পারে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষসহ অনেকে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। তাদের নাশকতার মাত্রা আরও বিস্তৃত ও ভয়াবহ হতে পারে। মুরগির বাচ্চাও তাদের টার্গেট। নাশকতা, গুপ্ত হামলার ভয়াবহ যে চিত্র, তা রেকর্ড স্থাপন করছে। গতকাল (৬ ডিসেম্বর) পর্যন্ত ছয়শ গাড়ি ভাঙচুর করেছে, রেলে দশটি আগুন দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের ধারাবাহিক রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা চলছে। নির্বাচনবিরোধী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ-আলোচনা চলছে। পাশাপাশি নির্বাচনবিরোধী অপরাজনীতি প্রতিহত করতে এবং নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করতেও আলোচনা চলছে।

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক সম্পর্কে তিনি বলেন, বৈঠকে আসন বণ্টনের প্রসঙ্গ আসেনি। আলোচনা হয়েছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনমুখী দলগুলোর সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে নাশকতা ও গুপ্ত হামলার মতো নির্বাচনবিরোধী অপকর্ম প্রতিহত করা নিয়ে। রাজনৈতিক আলোচনাই ছিল মুখ্য।

পোশাক খাতে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের নতুন শর্ত প্রসঙ্গে এ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা কিছু করতে পারবে না। যুক্তরাষ্ট্রের কথায় ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার বন্ধু দেশগুলো বাংলাদেশের বিষয়ে চরম কোনো সিদ্ধান্ত নিতে এখন আর পক্ষপাতী নয়। যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বাংলাদেশ।

তিনি বলেন, আমরা বিদেশে বন্ধুহীন নই। তারা জানে বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা কীভাবে নির্বাচন করছেন। দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য তিনি নির্বাচন করছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকারি ও বিরোধী দল আসবে।
ঢাকা,বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন

সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে এবং দলটির নাশকতার মাত্রা আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি ভয়াবহ হতে পারে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষসহ অনেকে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। তাদের নাশকতার মাত্রা আরও বিস্তৃত ও ভয়াবহ হতে পারে। মুরগির বাচ্চাও তাদের টার্গেট। নাশকতা, গুপ্ত হামলার ভয়াবহ যে চিত্র, তা রেকর্ড স্থাপন করছে। গতকাল (৬ ডিসেম্বর) পর্যন্ত ছয়শ গাড়ি ভাঙচুর করেছে, রেলে দশটি আগুন দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের ধারাবাহিক রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা চলছে। নির্বাচনবিরোধী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ-আলোচনা চলছে। পাশাপাশি নির্বাচনবিরোধী অপরাজনীতি প্রতিহত করতে এবং নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করতেও আলোচনা চলছে।

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক সম্পর্কে তিনি বলেন, বৈঠকে আসন বণ্টনের প্রসঙ্গ আসেনি। আলোচনা হয়েছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনমুখী দলগুলোর সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে নাশকতা ও গুপ্ত হামলার মতো নির্বাচনবিরোধী অপকর্ম প্রতিহত করা নিয়ে। রাজনৈতিক আলোচনাই ছিল মুখ্য।

পোশাক খাতে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের নতুন শর্ত প্রসঙ্গে এ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা কিছু করতে পারবে না। যুক্তরাষ্ট্রের কথায় ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার বন্ধু দেশগুলো বাংলাদেশের বিষয়ে চরম কোনো সিদ্ধান্ত নিতে এখন আর পক্ষপাতী নয়। যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বাংলাদেশ।

তিনি বলেন, আমরা বিদেশে বন্ধুহীন নই। তারা জানে বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা কীভাবে নির্বাচন করছেন। দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য তিনি নির্বাচন করছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকারি ও বিরোধী দল আসবে।
ঢাকা,বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock