আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) সকালে পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয়ে যান প্রধানমন্ত্রী।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি স্পারসোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান গবেষণা, উপগ্রহ প্রযুক্তি এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে স্পারসোকে আরও শক্তিশালী করতে হবে।

মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা,রোববার ২৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) সকালে পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয়ে যান প্রধানমন্ত্রী।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি স্পারসোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান গবেষণা, উপগ্রহ প্রযুক্তি এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে স্পারসোকে আরও শক্তিশালী করতে হবে।

মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা,রোববার ২৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock