বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে-রিজভী

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন ঘিরে দলটির নেতাকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, আগামী পরশু তারেক রহমান দেশে আসছেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন।তিনি আশা প্রকাশ করে বলেন, ২৫ ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান তার মা, দীর্ঘদিন ধরে নিপীড়ন-নির্যাতনের শিকার ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান তিনি।
এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বস্তরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শনে আসছেন এবং নেতাকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানাচ্ছেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঞ্চের সামনে সকাল থেকেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিভিন্ন দল দফায় দফায় গাড়িতে করে মঞ্চ এলাকা পরিদর্শন করছে।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে-রিজভী

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন ঘিরে দলটির নেতাকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, আগামী পরশু তারেক রহমান দেশে আসছেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন।তিনি আশা প্রকাশ করে বলেন, ২৫ ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান তার মা, দীর্ঘদিন ধরে নিপীড়ন-নির্যাতনের শিকার ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান তিনি।
এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বস্তরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শনে আসছেন এবং নেতাকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানাচ্ছেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঞ্চের সামনে সকাল থেকেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিভিন্ন দল দফায় দফায় গাড়িতে করে মঞ্চ এলাকা পরিদর্শন করছে।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock