সারা দেশে ডিজিটাল লেনদেন বিস্তারের লক্ষ্যে ভিসার ‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল পেমেন্ট সেবায় বিশ্বব্যাপী অগ্রগামী প্রতিষ্ঠান ভিসা, এসএসএল কমার্সের সহযোগিতায় ‘ক্যাশলেস সাভার’ নামে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেছে। সাভার নিউ মার্কেটে অনুষ্ঠিত এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে রাজধানী ঢাকার বাইরে সাভার অঞ্চলে ভিসা কার্ডের গ্রহণযোগ্যতা সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনকে আরও গতিশীল করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান। এ সময় ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এসএসএল কমার্সের পরিচালক রায়ান এস. ইসলাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও তার দল মার্কেটের কয়েকটি খুচরা দোকান পরিদর্শন করেন। সেখানে তারা ভিসা কার্ড ব্যবহার করে লেনদেন করেন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর কৌশল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির মাধ্যমে দেশে কার্ডে লেনদেনের সুবিধা আরও বিস্তৃত হলো। ভবিষ্যতে এই উদ্যোগ ধাপে ধাপে দেশের আরও অনেক এলাকায় চালু করার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ভিশনের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল, নিরাপদ ও সুবিধাজনক লেনদেন ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকারকে এই কর্মসূচি আরও শক্তিশালী করে তুলবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান বিভিন্ন এলাকায় এই কার্যক্রম বিস্তারের আহ্বান জানান এবং অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।

ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য সর্বত্র লেনদেনের সর্বোত্তম পদ্ধতি প্রদান করা। আমরা বিশ্বাস করি ডিজিটাল পেমেন্টের সুবিধা গ্রহণ করে জনসাধারণ উপকৃত হতে পারে। ‘ক্যাশলেস সাভার’ এর মাধ্যমে আমরা মেট্রোপলিটন এলাকার বাইরের মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের সুবিধা দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ নগদবিহীন লেনদেনের সুবিধা নিতে পারবেন। ফলে স্থানীয় অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি।”

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান বলেন, “ঢাকার বাইরের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল লেনদেন সেবা সম্প্রসারণ ও উৎসাহিতকরণের লক্ষ্যে ভিসা কর্তৃক আয়োজিত ‘ক্যাশলেস সাভার’ একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি দেশের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে সফলভাবে সম্প্রসারণের মাধ্যমে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের পথ সুগম হবে। নগদ নির্ভরতা হ্রাস করে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও কার্যকর লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক সবসময় নীতিগত সহায়তা প্রদান করে আসছে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে সক্ষম
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ০৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ডিজিটাল লেনদেন বিস্তারের লক্ষ্যে ভিসার ‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল পেমেন্ট সেবায় বিশ্বব্যাপী অগ্রগামী প্রতিষ্ঠান ভিসা, এসএসএল কমার্সের সহযোগিতায় ‘ক্যাশলেস সাভার’ নামে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেছে। সাভার নিউ মার্কেটে অনুষ্ঠিত এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে রাজধানী ঢাকার বাইরে সাভার অঞ্চলে ভিসা কার্ডের গ্রহণযোগ্যতা সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনকে আরও গতিশীল করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান। এ সময় ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এসএসএল কমার্সের পরিচালক রায়ান এস. ইসলাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও তার দল মার্কেটের কয়েকটি খুচরা দোকান পরিদর্শন করেন। সেখানে তারা ভিসা কার্ড ব্যবহার করে লেনদেন করেন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর কৌশল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির মাধ্যমে দেশে কার্ডে লেনদেনের সুবিধা আরও বিস্তৃত হলো। ভবিষ্যতে এই উদ্যোগ ধাপে ধাপে দেশের আরও অনেক এলাকায় চালু করার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ভিশনের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল, নিরাপদ ও সুবিধাজনক লেনদেন ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকারকে এই কর্মসূচি আরও শক্তিশালী করে তুলবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান বিভিন্ন এলাকায় এই কার্যক্রম বিস্তারের আহ্বান জানান এবং অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।

ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য সর্বত্র লেনদেনের সর্বোত্তম পদ্ধতি প্রদান করা। আমরা বিশ্বাস করি ডিজিটাল পেমেন্টের সুবিধা গ্রহণ করে জনসাধারণ উপকৃত হতে পারে। ‘ক্যাশলেস সাভার’ এর মাধ্যমে আমরা মেট্রোপলিটন এলাকার বাইরের মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের সুবিধা দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ নগদবিহীন লেনদেনের সুবিধা নিতে পারবেন। ফলে স্থানীয় অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি।”

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান বলেন, “ঢাকার বাইরের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল লেনদেন সেবা সম্প্রসারণ ও উৎসাহিতকরণের লক্ষ্যে ভিসা কর্তৃক আয়োজিত ‘ক্যাশলেস সাভার’ একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি দেশের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে সফলভাবে সম্প্রসারণের মাধ্যমে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের পথ সুগম হবে। নগদ নির্ভরতা হ্রাস করে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও কার্যকর লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক সবসময় নীতিগত সহায়তা প্রদান করে আসছে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে সক্ষম
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ০৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO