ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে চাঁদাবাজির অপপ্রচার! দায় স্বীকার করলেন অপপ্রচারকারী।

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজির অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার “ঝিনাইদহ জনপদ” নামে একটি ফেসবুক পেজ থেকে এই অপপ্রচার চালানো হয় বলে ভুক্তভোগীদের দাবি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান বাজারে। জানা গেছে, ঐ বাজারের মেসার্স সুমন ট্রেডার্সের (সার ও কীটনাশক) দোকানে ইব্রাহিম মিয়া নামে একজন দীর্ঘ ১৮ বছর ধরে কাজ করে আসছেন। তিনি গত মঙ্গলবার “ঝিনাইদহ জনপদ” নামে একটি ফেসবুক পেজে ভিডিও বক্তব্য দিচ্ছেন যে, তাকে মারধর করে ঐ প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেছে বাড়িবাথান গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিনারুল ইসলামের ছেলে সান্টু। এই খবর ছড়িয়ে পড়লে, এলাকায় আলোচনা-সমালোচনা এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার বর্ণনা দিয়ে সুমন ট্রেডার্সের ম্যানেজার জানান, আমাদের দোকানে চাঁদাবাজির মত কোন ঘটনা ঘটেনি। তিনি বলেন, কেউ চাঁদা দাবি করলে আমাদের কাছে করবে অথবা আমাদের মালিকের কাছে করবে কিন্তু আমরা কেউ এমন ঘটনার মুখোমুখি হয়নি। ভিডিও বক্তব্যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া ইব্রাহিম মিয়া বলেন, গত রোববার রাত ৯ টার দিকে সালাম নামে আমার এক পরিচিতজন মোবাইল ফোনে কোরাপাড়া বটতলায় যেতে বলে। কিন্তু আমি অসুস্থ থাকায় যেতে রাজি না হওয়ায় ভ্যান পাঠিয়ে আমাকে নিয়ে যায়। এর আগে দুপুরের দিকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির ছেলে সান্টু বাজারে এসে যাকে সামনে পেয়েছে তাকেই মারধর শুরু করে। এমনকি রাস্তায় পথচারীদেরও মারতে ধাওয়া করেছে। এ ঘটনায় দুইজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।সে সময় আমিও মার খেয়েছি। তিনি আরও বলেন, অনেকদিন ধরেই সান্টুর মানষিক রোগ দেখা দিয়েছে। যখন মাথায় সমস্যা হয় তখন তার সামনে কথা বললেই এমন আচরণ শুরু করে। এরই সূত্র ধরে সে এমন ঘটনা ঘটিয়েছে। ইব্রাহিম আরো বলেন, ঐদিন রাতে সালাম আমাকে ডেকে নিয়ে বলে তুই ভিডিওর সামনে বল সান্টু দোকাকে ঢুকে আমাকে মারধর করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইব্রাহিম বলেন, আমাকে মেরেছে বলে আমিও রাগের মাথায় চাঁদাবাজির কথা বলে ফেলেছি কিন্তু এই কথা ফেসবুকে ছড়িয়ে দেবে এটা আমি বুঝতে পারিনি। ইব্রাহিম বলেন, ফেসবুকে আমার ভিডিও দেখে বুঝতে পারলাম আসলে সান্টুকে ফাঁসাতেই সালাম আমাকে বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে যায়। এ ঘটনায় সুমন ট্রেডার্সের মালিকের ভাই সুজন বলেন, মিথ্যা চাঁদাবাজির অপপ্রচারে শুধু আমাদের ভাবমূর্তিই নষ্ট হয়নি বরং আমাদের প্রতিষ্ঠানের ভাবমুর্তিও ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই অপপ্রচারকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বুধবার ২৫ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে চাঁদাবাজির অপপ্রচার! দায় স্বীকার করলেন অপপ্রচারকারী।

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজির অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার “ঝিনাইদহ জনপদ” নামে একটি ফেসবুক পেজ থেকে এই অপপ্রচার চালানো হয় বলে ভুক্তভোগীদের দাবি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান বাজারে। জানা গেছে, ঐ বাজারের মেসার্স সুমন ট্রেডার্সের (সার ও কীটনাশক) দোকানে ইব্রাহিম মিয়া নামে একজন দীর্ঘ ১৮ বছর ধরে কাজ করে আসছেন। তিনি গত মঙ্গলবার “ঝিনাইদহ জনপদ” নামে একটি ফেসবুক পেজে ভিডিও বক্তব্য দিচ্ছেন যে, তাকে মারধর করে ঐ প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেছে বাড়িবাথান গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিনারুল ইসলামের ছেলে সান্টু। এই খবর ছড়িয়ে পড়লে, এলাকায় আলোচনা-সমালোচনা এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার বর্ণনা দিয়ে সুমন ট্রেডার্সের ম্যানেজার জানান, আমাদের দোকানে চাঁদাবাজির মত কোন ঘটনা ঘটেনি। তিনি বলেন, কেউ চাঁদা দাবি করলে আমাদের কাছে করবে অথবা আমাদের মালিকের কাছে করবে কিন্তু আমরা কেউ এমন ঘটনার মুখোমুখি হয়নি। ভিডিও বক্তব্যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া ইব্রাহিম মিয়া বলেন, গত রোববার রাত ৯ টার দিকে সালাম নামে আমার এক পরিচিতজন মোবাইল ফোনে কোরাপাড়া বটতলায় যেতে বলে। কিন্তু আমি অসুস্থ থাকায় যেতে রাজি না হওয়ায় ভ্যান পাঠিয়ে আমাকে নিয়ে যায়। এর আগে দুপুরের দিকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির ছেলে সান্টু বাজারে এসে যাকে সামনে পেয়েছে তাকেই মারধর শুরু করে। এমনকি রাস্তায় পথচারীদেরও মারতে ধাওয়া করেছে। এ ঘটনায় দুইজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।সে সময় আমিও মার খেয়েছি। তিনি আরও বলেন, অনেকদিন ধরেই সান্টুর মানষিক রোগ দেখা দিয়েছে। যখন মাথায় সমস্যা হয় তখন তার সামনে কথা বললেই এমন আচরণ শুরু করে। এরই সূত্র ধরে সে এমন ঘটনা ঘটিয়েছে। ইব্রাহিম আরো বলেন, ঐদিন রাতে সালাম আমাকে ডেকে নিয়ে বলে তুই ভিডিওর সামনে বল সান্টু দোকাকে ঢুকে আমাকে মারধর করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইব্রাহিম বলেন, আমাকে মেরেছে বলে আমিও রাগের মাথায় চাঁদাবাজির কথা বলে ফেলেছি কিন্তু এই কথা ফেসবুকে ছড়িয়ে দেবে এটা আমি বুঝতে পারিনি। ইব্রাহিম বলেন, ফেসবুকে আমার ভিডিও দেখে বুঝতে পারলাম আসলে সান্টুকে ফাঁসাতেই সালাম আমাকে বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে যায়। এ ঘটনায় সুমন ট্রেডার্সের মালিকের ভাই সুজন বলেন, মিথ্যা চাঁদাবাজির অপপ্রচারে শুধু আমাদের ভাবমূর্তিই নষ্ট হয়নি বরং আমাদের প্রতিষ্ঠানের ভাবমুর্তিও ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই অপপ্রচারকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বুধবার ২৫ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO