বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এদেশের প্রতিটি ধর্মের মানুষের অধিকার সমান। এটি আমাদের সাংবিধানিক অধিকার। এটিকে সমুন্নত রাখা হবে। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে।

আজ সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গৌরাঙ্গবাড়ী মন্দিরে দরিদ্র সাঁওতাল পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজা আসন্ন। রাজশাহী বিভাগের সনাতন ধর্মের লোকেরা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দূর্গােৎসব উদযাপন করতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোন ধরনের বিশৃৃঙ্খলা সৃষ্টি করে, বাধাদান করে আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। হামলাকারী যেই হোক তাকে আমরা ছাড় দেবো না। আইনের আওতায় এনে প্রচলিত আইনে শাস্তির বিধান করব।

পূজামন্ডপের নিরাপত্তায় কমিউনিটির মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে মন্দিরের নিরাপত্তায় পালাক্রমে পাহারার দায়িত্ব দিতে হবে। এতে দুষ্কৃতকারীরা পূজামণ্ডপে হামলা করার সাহস পাবে না। তিনি শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে বিধবা মহিলা ও অনাথ লালন-পালনের কার্যক্রম হাতে নেওয়ার অনুরোধ জানান।

স্থানীয় জনসাধারণকে উদ্দেশে ড. খালিদ বলেন, আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা একে অপরের হাত ধরে প্রিয় মাতৃভূমিকে বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তুলি।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদ্রাসার প্রধান পরিচালক মোঃ মোখতার আলী, গৌরাঙ্গ দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

এর আগে উপদেষ্টা রাজশাহী দারূস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে উপদেষ্টা বলেন, মাদ্রাসারা শিক্ষার্থীরা যুগ যুগ ধরে একটি সুন্দর সমাজ বিনির্মাণ এবং মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্য লালনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তিনি দেশের পরিবর্তনে মাদ্রাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে উপদেষ্টা ইসকন থেতুরিধাম পরিদর্শন করেন এবং গোগ্রাম পূজাতলা মন্দিরে স্থানীয় সাঁওতাল নৃগোষ্ঠীসহ দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, আল মারকাযুল ইসলামের সহযোগিতায় পাঁচশত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী,সোমবার ০৯ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এদেশের প্রতিটি ধর্মের মানুষের অধিকার সমান। এটি আমাদের সাংবিধানিক অধিকার। এটিকে সমুন্নত রাখা হবে। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে।

আজ সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গৌরাঙ্গবাড়ী মন্দিরে দরিদ্র সাঁওতাল পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজা আসন্ন। রাজশাহী বিভাগের সনাতন ধর্মের লোকেরা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দূর্গােৎসব উদযাপন করতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোন ধরনের বিশৃৃঙ্খলা সৃষ্টি করে, বাধাদান করে আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। হামলাকারী যেই হোক তাকে আমরা ছাড় দেবো না। আইনের আওতায় এনে প্রচলিত আইনে শাস্তির বিধান করব।

পূজামন্ডপের নিরাপত্তায় কমিউনিটির মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে মন্দিরের নিরাপত্তায় পালাক্রমে পাহারার দায়িত্ব দিতে হবে। এতে দুষ্কৃতকারীরা পূজামণ্ডপে হামলা করার সাহস পাবে না। তিনি শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে বিধবা মহিলা ও অনাথ লালন-পালনের কার্যক্রম হাতে নেওয়ার অনুরোধ জানান।

স্থানীয় জনসাধারণকে উদ্দেশে ড. খালিদ বলেন, আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা একে অপরের হাত ধরে প্রিয় মাতৃভূমিকে বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তুলি।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদ্রাসার প্রধান পরিচালক মোঃ মোখতার আলী, গৌরাঙ্গ দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

এর আগে উপদেষ্টা রাজশাহী দারূস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে উপদেষ্টা বলেন, মাদ্রাসারা শিক্ষার্থীরা যুগ যুগ ধরে একটি সুন্দর সমাজ বিনির্মাণ এবং মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্য লালনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তিনি দেশের পরিবর্তনে মাদ্রাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে উপদেষ্টা ইসকন থেতুরিধাম পরিদর্শন করেন এবং গোগ্রাম পূজাতলা মন্দিরে স্থানীয় সাঁওতাল নৃগোষ্ঠীসহ দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, আল মারকাযুল ইসলামের সহযোগিতায় পাঁচশত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী,সোমবার ০৯ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO