জাতির যেকোন ক্রান্তিলগ্নে ওলামা-মাশায়েখ জনগণের পাশে থাকে থাকবে ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতির যেকোন ক্রান্তিলগ্নে ওলামা-মাশায়েখ জনগণের পাশে থাকে ও থাকবে। দেশের বানভাসী অসহায় মানুষের সহায়তায়ও আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজ এগিয়ে এসেছেন।

আজ দুপুরে ফেনীর লালপুলে সিলোনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, অতীতে বিভিন্ন দূর্যোগ-দুর্বিপাকে আলেম-ওলামা সমাজ জনগণের সাহায্যে এগিয়ে এসেছিল। করোনাকালীন সময়ে যখন পিতা তার পুত্রের লাশ ছুঁয়ে দেখেনি, স্ত্রী তার স্বামীর লাশ ফেলে পালিয়েছে তখন আলেম-ওলামা সমাজ এগিয়ে এসেছিল। তারা কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাদের সেবা করেছেন। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে তারা কোভিডে মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করেছেন।

ড. খালিদ বলেন, ওলামা মশায়েখ সমাজ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করে থাকেন।মানুষের সেবা করার ক্ষেত্রে তারা কখনও বিভেদ করেন না। আজও তারা বিভিন্ন ধর্মের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। কারণ, জনগণের সেবা করা হলো ইবাদত। তিনি বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য জানায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াতে ওলামায়ে ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, গাউছিয়া কমিটিসহ সকল ইসলামি দল ও সংগঠনকে ধন্যবাদ জানান।

ধর্ম উপদেষ্টা আজ ফেনীর লালপুলের সিলোনিয়া মাদ্রাসা, ফেনী পৌর এলাকার মধুপুর পশ্চিমপাড়া ও কুমিল্লা সদর দক্ষিণের পদুয়া বাজারে সহস্রাধিক বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া, সিলোনিয়া মাদ্রাসায় আশ্রয় নেওয়া মানুষের ভরনপোষণের জন্য তিনি মাদ্রাসার মুহতামিমের হাতে নগদ অর্থ তুলে দেন।

উল্লেখ্য, ইত্তেহাদুল উম্মাহ, ঢাকার আন নাদিল ইমদাদী আল ইসলামী ও অলস্টার টীম, নাসীহা ফাউন্ডেশন রাজশাহী, ফুড অর্গানাইজেশন বাংলাদেশ ও কাতার প্রবাসী শেখ আহমদ সাবীর সহায়তায় আজকের এ ত্রাণ বিতরণ করা হয়। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনী এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।
ফেনী,মঙ্গলবার ২৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির যেকোন ক্রান্তিলগ্নে ওলামা-মাশায়েখ জনগণের পাশে থাকে থাকবে ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতির যেকোন ক্রান্তিলগ্নে ওলামা-মাশায়েখ জনগণের পাশে থাকে ও থাকবে। দেশের বানভাসী অসহায় মানুষের সহায়তায়ও আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজ এগিয়ে এসেছেন।

আজ দুপুরে ফেনীর লালপুলে সিলোনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, অতীতে বিভিন্ন দূর্যোগ-দুর্বিপাকে আলেম-ওলামা সমাজ জনগণের সাহায্যে এগিয়ে এসেছিল। করোনাকালীন সময়ে যখন পিতা তার পুত্রের লাশ ছুঁয়ে দেখেনি, স্ত্রী তার স্বামীর লাশ ফেলে পালিয়েছে তখন আলেম-ওলামা সমাজ এগিয়ে এসেছিল। তারা কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাদের সেবা করেছেন। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে তারা কোভিডে মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করেছেন।

ড. খালিদ বলেন, ওলামা মশায়েখ সমাজ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করে থাকেন।মানুষের সেবা করার ক্ষেত্রে তারা কখনও বিভেদ করেন না। আজও তারা বিভিন্ন ধর্মের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। কারণ, জনগণের সেবা করা হলো ইবাদত। তিনি বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য জানায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াতে ওলামায়ে ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, গাউছিয়া কমিটিসহ সকল ইসলামি দল ও সংগঠনকে ধন্যবাদ জানান।

ধর্ম উপদেষ্টা আজ ফেনীর লালপুলের সিলোনিয়া মাদ্রাসা, ফেনী পৌর এলাকার মধুপুর পশ্চিমপাড়া ও কুমিল্লা সদর দক্ষিণের পদুয়া বাজারে সহস্রাধিক বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া, সিলোনিয়া মাদ্রাসায় আশ্রয় নেওয়া মানুষের ভরনপোষণের জন্য তিনি মাদ্রাসার মুহতামিমের হাতে নগদ অর্থ তুলে দেন।

উল্লেখ্য, ইত্তেহাদুল উম্মাহ, ঢাকার আন নাদিল ইমদাদী আল ইসলামী ও অলস্টার টীম, নাসীহা ফাউন্ডেশন রাজশাহী, ফুড অর্গানাইজেশন বাংলাদেশ ও কাতার প্রবাসী শেখ আহমদ সাবীর সহায়তায় আজকের এ ত্রাণ বিতরণ করা হয়। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনী এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।
ফেনী,মঙ্গলবার ২৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO