সমবায় সমিতির খপ্পরে পড়ে জামালপুরের কৃষকরা দিশেহারা

গ্রামীন অর্থনীতিকে ধ্বংসের জন্য জামালপুর জেলার ৭টি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য সমবায় সমিতি।
সমবায় সমিতির মাধ্যমে একটি অসাধু চক্র,চক্র বৃদ্ধি হারে সুদের ব্যবসা করছে। এই অসাধু চক্রের খপ্পরে পড়ে গ্রামাঞ্চলের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
জানাযায়, জামালপুর সদর উপজেলা কৃষি শিল্পের বিশেষ খ্যাতি রয়েছে। শাক সবজি থেকে শুরু করে সব ধরনের ফসল চাষ হয়ে থাকে। বিশেষ করে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর সহ আরো বেশ কয়েকটি এলাকায় সমবায় সমিতির নামে নামে সুদের ব্যবসা জমজমাট আকার ধারন করেছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে তারা এ প্রতিবেদককে বলেন, ইরি বোরো মৌসুমে ধান চাষের জন্য সমিতি থেকে ঋন নিয়ে ছিলাম। ২/১টি কিস্তি বাদ পড়ায় সমিতির লোকজন চক্র বৃদ্ধি হারে টাকা আদায় করছে। টাকা না দিতে পারলে জোর পূর্বক ধান নিয়ে যাচ্ছে। এমন কি মামলা করার হুমকি দিচ্ছে। লক্ষীরচরের বর্গাচাষী সালাম(৪০) জানান, এ সমবায় সমিতির খপ্পরে পড়ে আমরা দিশে হারা। খোঁজ নিয়ে দেখা গেছে এ সব সমবায় সমিতির কোন রেজিস্ট্রেশন নম্বর ও সরকারি কোন অনুমোদন নেই।
এ দিকে সমবায় সমিতির নামে সুদের ব্যবসা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় সুদের ব্যবসা চরম আকার ধারন করেছে। এ উপজেলাধীন এমন কোন এলাকা নেই সুদের ব্যবসা না হচ্ছে। কৃষি শিল্পকে ধ্বংশ করার জন্য এই অসাধু চক্র উঠে পড়ে লেগেছে। জেলা শহরের বেশ কয়েকজন সুশীল সমাজের লোকদের সাথে কথা বললে তারা এ প্রতিবেদক কে বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সুদখোর নামধারী এ চক্র। সরকারের উন্নয়ন কাজে ব্যহত করার পায়তারা করছে। এ ব্যপারে জেলা প্রশাসনের নজরদারী থাকলেও তাদেরকেও তোয়ক্কা করছে না।
আইন কানুন মানছে না। যার জন্যে সুদের ব্যবসা প্রকাশ্যে করে যাচ্ছে।

কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,সোমবার ২৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সমবায় সমিতির খপ্পরে পড়ে জামালপুরের কৃষকরা দিশেহারা

গ্রামীন অর্থনীতিকে ধ্বংসের জন্য জামালপুর জেলার ৭টি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য সমবায় সমিতি।
সমবায় সমিতির মাধ্যমে একটি অসাধু চক্র,চক্র বৃদ্ধি হারে সুদের ব্যবসা করছে। এই অসাধু চক্রের খপ্পরে পড়ে গ্রামাঞ্চলের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
জানাযায়, জামালপুর সদর উপজেলা কৃষি শিল্পের বিশেষ খ্যাতি রয়েছে। শাক সবজি থেকে শুরু করে সব ধরনের ফসল চাষ হয়ে থাকে। বিশেষ করে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর সহ আরো বেশ কয়েকটি এলাকায় সমবায় সমিতির নামে নামে সুদের ব্যবসা জমজমাট আকার ধারন করেছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে তারা এ প্রতিবেদককে বলেন, ইরি বোরো মৌসুমে ধান চাষের জন্য সমিতি থেকে ঋন নিয়ে ছিলাম। ২/১টি কিস্তি বাদ পড়ায় সমিতির লোকজন চক্র বৃদ্ধি হারে টাকা আদায় করছে। টাকা না দিতে পারলে জোর পূর্বক ধান নিয়ে যাচ্ছে। এমন কি মামলা করার হুমকি দিচ্ছে। লক্ষীরচরের বর্গাচাষী সালাম(৪০) জানান, এ সমবায় সমিতির খপ্পরে পড়ে আমরা দিশে হারা। খোঁজ নিয়ে দেখা গেছে এ সব সমবায় সমিতির কোন রেজিস্ট্রেশন নম্বর ও সরকারি কোন অনুমোদন নেই।
এ দিকে সমবায় সমিতির নামে সুদের ব্যবসা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় সুদের ব্যবসা চরম আকার ধারন করেছে। এ উপজেলাধীন এমন কোন এলাকা নেই সুদের ব্যবসা না হচ্ছে। কৃষি শিল্পকে ধ্বংশ করার জন্য এই অসাধু চক্র উঠে পড়ে লেগেছে। জেলা শহরের বেশ কয়েকজন সুশীল সমাজের লোকদের সাথে কথা বললে তারা এ প্রতিবেদক কে বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সুদখোর নামধারী এ চক্র। সরকারের উন্নয়ন কাজে ব্যহত করার পায়তারা করছে। এ ব্যপারে জেলা প্রশাসনের নজরদারী থাকলেও তাদেরকেও তোয়ক্কা করছে না।
আইন কানুন মানছে না। যার জন্যে সুদের ব্যবসা প্রকাশ্যে করে যাচ্ছে।

কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,সোমবার ২৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock