ছাত্র-জনতার ধাওয়ায় পালালেন আনসার সদস্যরা, আহত ৩০

ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়েছে আনসার সদস্যরা। টানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় আনসার সদস্যরা।

রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের কয়েকটি গেটে সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রথমদিকে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থীরা।
রাজধানীর সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সচিবালার সামনে সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এই পর্যন্ত আনুমানিক ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তবে আহত সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, ঘটনাস্থল থেকে একটি সূত্র জানায়, ছাত্র-জনতা সচিবালয়ের সামনে গিয়ে অবস্থানরত আনসার সদস্যদের বুঝানোর চেষ্টা করেন যে, আলোচনার সাপেক্ষে আপনাদের সব দাবি অন্তবর্তীকালীন সরকার মেনে নেওয়ার চেষ্টা করবে, আপনারা অবস্থান তুলে নেন। এ সময় আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের ইট-পাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সচিবালার সামনে ছাত্র-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এ সময় আনসার সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঢাকা,রোববার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার ধাওয়ায় পালালেন আনসার সদস্যরা, আহত ৩০

ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়েছে আনসার সদস্যরা। টানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় আনসার সদস্যরা।

রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের কয়েকটি গেটে সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রথমদিকে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থীরা।
রাজধানীর সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সচিবালার সামনে সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এই পর্যন্ত আনুমানিক ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তবে আহত সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, ঘটনাস্থল থেকে একটি সূত্র জানায়, ছাত্র-জনতা সচিবালয়ের সামনে গিয়ে অবস্থানরত আনসার সদস্যদের বুঝানোর চেষ্টা করেন যে, আলোচনার সাপেক্ষে আপনাদের সব দাবি অন্তবর্তীকালীন সরকার মেনে নেওয়ার চেষ্টা করবে, আপনারা অবস্থান তুলে নেন। এ সময় আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের ইট-পাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সচিবালার সামনে ছাত্র-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এ সময় আনসার সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঢাকা,রোববার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO