সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।রোববার (২৫ আগস্ট) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে সাবেক পাটমন্ত্রী তার সমন্ধির বাসায় আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল তাকে শনিবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।
যশোর,রোববার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















